এবারের জন্মদিনে ৪৩টা চুমু পেলেন রণবীর!

এবারের জন্মদিনে ৪৩টা চুমু পেলেন রণবীর!

এবারের ৪৩তম জন্মদিনটি জীবনসঙ্গী আলিয়া ভাট ও ফুটফুটে শিশুকন্যা রাহা কাপুরের সঙ্গে ঘরোয়াভাবে উদযাপন করেছেন বলিউড অভিনেতা রণবীর কাপুর।  

সোমবার (২৯ সেপ্টেম্বর) অনুরাগীদের চমকে দিয়ে অভিনেতা তার পোশাক ব্র্যান্ড এআরকেএস’র ইনস্টাগ্রাম পেজে একটি লাইভ ইন্টারঅ্যাকটিভ সেশন করেন।

সেখানে তাকে এক ভক্তের প্রশ্ন করেছিলেন উত্তরে অভিনেতা জানান,আমি জন্মদিনে মা, আলিয়া ও রাহার সঙ্গে ছিলাম। এর চেয়ে ভালো কী-ই বা চাইতে পারতাম জন্মদিনে! 

স্ত্রী আলিয়ার একটি ছবি পোস্ট করেছেন। সেখানেই দেখা যাচ্ছে, বাবার জন্য কেক সাজাচ্ছে মেয়ে রাহা। রণবীর বলেন, ‘রাহা বলেছিল আমাকে ৪৩টা চুমু দেবে। সেটাই করেছে। সঙ্গে হাতে লেখা চিঠি।

তিন বছর বয়স হতে চলল রাহার। বাবাকে চিঠিতে সে লেখে, তুমি এই পৃথিবীর শ্রেষ্ঠ বাবা।

রাহা ছোটবেলা থেকেই বাবার ন্যাওটা। যতবারই তার ছবি প্রকাশ্যে এসেছে, কখনও বাবার সঙ্গে খেলতে, কখনও আবার বাবার কোলে বসে আদর খেতে দেখা গিয়েছে তাকে।

এএটি

Comments

0 total

Be the first to comment.

যে কারণে ক্ষমা চাইলেন পপি Banglanews24 | বিনোদন

যে কারণে ক্ষমা চাইলেন পপি

প্রায় পাঁচ বছর আড়ালে ছিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রনায়িকা সাদিকা পারভীন পপি। আর তার...

Sep 13, 2025

More from this User

View all posts by admin