এবি পার্টি-চীনা রাষ্ট্রদূত মতবিনিময়, দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা

এবি পার্টি-চীনা রাষ্ট্রদূত মতবিনিময়, দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা

ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে বৈঠক করেছেন আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)র চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। এতে জুলাই সনদে স্বাক্ষর ও বাস্তবায়ন, আসন্ন নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর মনোভাব এবং চীন-বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা হয়েছে।

সোমবার (২৭ অক্টোবর) বিকালে রাষ্ট্রদূতের সরকারি বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

বৈঠকে এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব‍্যারিস্টার নাসরীন সুলতানা মিলি এবং দফতর সম্পাদক অ‍্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন রানা উপস্থিত ছিলেন। 

আলোচনায় মঞ্জু বলেন, জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে ঐকমত‍্য কমিশনে বিস্তারিত আলোচনার পর এখন বল সরকারের কোর্টে। কমিশন বিশেষজ্ঞদের মতামত নিয়ে শিগগিরই একটি সিদ্ধান্তে পৌঁছবে বলে তিনি আশাবাদী। এছাড়াও গণভোট, নির্বাচন এবং দেশের ব্যবসায়িক স্থিতিশীলতা নিয়ে দুই পক্ষের খোলামেলা আলোচনা হয়।

রাষ্ট্রদূত ইয়াও মনে করেন, একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন ছাড়া দেশ স্থিতিশীলতা হারাবে এবং ফ্যাসিবাদি শাসনের পর অন্তর্বর্তীকালীন সরকার যে অর্থনৈতিক ভিত্তি পুনর্গঠনের চেষ্টা করছে তা বিঘ্নিত হতে পারে। এ বিষয়ে এবি পার্টি একমত হয়েছে এবং ঐক্যমত্য তৈরির জন্য দলের নীতি এবং সেই লক্ষ্যে তারা কীভাবে কাজ করছে সে সম্পর্কে বিস্তারিত অলোচনা হয়।

ফেব্রুয়ারিতে ক্ষমতার শান্তিপূর্ণ হস্তান্তর এবং সেখানে জনগণের ইচ্ছা কার্যকরভাবে প্রতিফলিত হবে বলেও প্রত্যাশা করেন রাষ্ট্রদূত। তিনি বলেন, বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতায় চীন পাশে থাকতে অঙ্গীকারাবদ্ধ। 

আলেচনাকালে রাষ্ট্রদূতের সঙ্গে ছিলেন দূতাবাসের পলিটিকাল ডিরেক্টর মি. ঝাং জিং এবং রাজনৈতিক কর্মকর্তা লিউ হংরু।

Comments

0 total

Be the first to comment.

জুলাই সনদ নিয়ে আদালতে না যাওয়ার অঙ্গীকার গণতান্ত্রিক অধিকারের সম্পূর্ণ পরিপন্থি: ৪ বাম দল BanglaTribune | রাজনীতি

জুলাই সনদ নিয়ে আদালতে না যাওয়ার অঙ্গীকার গণতান্ত্রিক অধিকারের সম্পূর্ণ পরিপন্থি: ৪ বাম দল

জুলাই সনদে সই করার পূর্বশর্ত হিসেবে অন্তত সাতটি দাবি তুলেছে চার বাম দল। দাবিগুলোর মধ্যে জুলাই সনদে স...

Oct 20, 2025

More from this User

View all posts by admin