এবি পার্টির শতাধিক প্রার্থীর নাম ঘোষণা

এবি পার্টির শতাধিক প্রার্থীর নাম ঘোষণা

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ১০০ আসনে প্রার্থিতা ঘোষণা করেছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাজধানীর তোপখানা রোডস্থ ফারইস্ট ইন্স্যুরেন্স টাওয়ার অডিটরিয়ামে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে দলের প্রাথমিকভাবে মনোনীত শতাধিক প্রার্থীর নাম ঘোষণা করেছে দলটি।

দলের সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের সঞ্চালনায় দলের চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু সংবাদ সম্মেলনে দলের প্রার্থীদের পরিচয় করিয়ে দেন।

সংবাদ সম্মেলনে মঞ্জু বলেন, নতুন দল হিসেবে এবারের নির্বাচন এবি পার্টির নতুন রাজনৈতিক অধ্যায় শুরু হচ্ছে। আমরা দলীয়ভাবে আজ শতাধিক প্রার্থীর নাম ঘোষণা করছি। কিন্তু নির্বাচন নিয়ে এখনো জনমনে সন্দেহ ও সংশয় কাটছে না। এবি পার্টি মনে করে বিভিন্ন রাজনৈতিক দল যেভাবে বিভিন্ন বিষয়ে মতভেদ প্রকাশ করছে, তাতে অন্তর্বর্তী সরকারকে আরও মজবুত ভূমিকা নেওয়া প্রয়োজন। আমরা বারবার বলছি, সরকার দৃঢ় না হলে সুষ্ঠু নির্বাচন অসম্ভব হয়ে পড়বে।

এবি পার্টি আগামী নির্বাচনে কোনো জোটে যাবে কিনা এ প্রসঙ্গে মঞ্জু জানান, দলগতভাবে সর্বোচ্চসংখ্যক আসনে প্রতিদ্বন্দ্বিতার প্রস্তুতি নিচ্ছে এবি পার্টি। পাশাপাশি একটি মধ্যপন্থি জোট গঠনের প্রচেষ্টা চলমান থাকবে। শুধু নির্বাচন কেন্দ্রিক নয়, জুলাইয়ের ঐক্য ও অঙ্গীকার রক্ষায় নতুন রাজনৈতিক জোট গড়ে তোলা হবে।

কয়েকটি রাজনৈতিক দলের বিভেদ ও পরস্পর কাদা ছোড়াছুড়ির প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, কারও জেদ এবং হটকারিতায় গণতন্ত্রের পথ বিপন্ন হলে ইতিহাস তাদের ক্ষমা করবে না, পলাতক ফ্যাসিবাদীর পাশে তাদের নাম লেখা থাকবে।

এ সময় দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র ভাইস চেয়ারম্যান প্রফেসর ডা. ওহাব মিনার, ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর কাসেম, অ্যাডভোকেট গোলাম ফারুক, বিএম নাজমুল হক, লেফটেন্যান্ট কর্নেল (অব.) দিদারুল আলম, লেফটেন্যান্ট কর্নেল (অব.) হেলাল উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার যোবায়ের আহমেদ ভূঁইয়া, আবদুল্লাহ আল মামুন রানা, আনোয়ার সাদাত টুটুল, এবিএম খালিদ হাসান, ব্যারিস্টার সানী আবদুল হক, ব্যারিস্টার নাসরিন সুলতানা মিলি, আমিনুল ইসলাম এফসিএ, শাহাদাতুল্লাহ টুটুল, আলতাফ হোসাইন, শ্যাডো অ্যাফেয়ার্স সেক্রেটারি ব্যারিস্টার আব্বাস ইসলাম খান নোমান, জাতীয় নির্বাহী কমিটির সদস্য সিদ্দিকুর রহমান, ইঞ্জিনিয়ার মোহাম্মদ লোকমান ও আব্দুল বাসেত মারজান।

টিএ/এসআরএস

Comments

0 total

Be the first to comment.

ইসরায়েলি বসতি বাড়ানোর পরিকল্পনার বিরুদ্ধে চাপ তৈরি করতে হবে: তারেক রহমান Banglanews24 | রাজনীতি

ইসরায়েলি বসতি বাড়ানোর পরিকল্পনার বিরুদ্ধে চাপ তৈরি করতে হবে: তারেক রহমান

ফিলিস্তিনের পশ্চিম তীরে দখলদার ইসরায়েলের বসতি সম্প্রসারণ পরিকল্পনার কড়া সমালোচনা করে বিএনপির ভারপ্রা...

Sep 12, 2025

More from this User

View all posts by admin