এইচএসসি পরীক্ষার পুনর্নিরীক্ষণ ফল ১৬ নভেম্বর

এইচএসসি পরীক্ষার পুনর্নিরীক্ষণ ফল ১৬ নভেম্বর

২০২৫ সালের এইচএসসি পরীক্ষার পুনর্নিরীক্ষণের ফল আগামী ১৬ নভেম্বর প্রকাশিত হবে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ঢাকা শিক্ষা বোর্ড এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করে।

শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এসএম কামাল উদ্দিন হয়দারের সই করা বিজ্ঞপ্তিতে জানানো হয়, এইচএসসি পরীক্ষা-২০২৫ এর পুনর্নিরীক্ষণ ফল ১৬ নভেম্বর সকাল ১০টায় শিক্ষা বোর্ডর ওয়েবসাইটে প্রকাশ করা হবে। এছাড়া আবেদনকারীর মোবাইল ফোন নম্বরে এসএমএস’র মাধ্যমে ফল জানানো হবে।

ঢাকা শিক্ষা বোর্ডের ‍ওয়েবসইট (www.dhakaeducationboard.gov.bd) ফল থেকে সংগ্রহের অনুরোধ জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।

Comments

0 total

Be the first to comment.

ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় নিয়ে বদরুনন্নেসার শিক্ষার্থীদের উদ্বেগ BanglaTribune | শিক্ষা

ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় নিয়ে বদরুনন্নেসার শিক্ষার্থীদের উদ্বেগ

রাজধানীর সাত সরকারি কলেজের সমন্বয়ে প্রস্তাবিত ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় নিয়ে এবার উদ্বেগ জানিয়েছে...

Sep 23, 2025

More from this User

View all posts by admin