এইচএসসি’র টেস্ট পরীক্ষা স্থগিত

এইচএসসি’র টেস্ট পরীক্ষা স্থগিত

২০২৬ সালের এইচএসসি পরীক্ষার টেস্ট (নির্বাচনি) পরীক্ষা স্থগিত করেছে শিক্ষা বোর্ড। রবিবার (৯ নভেম্বর) ঢাকা শিক্ষা বোর্ড এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিনের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘‘সব শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো যাচ্ছে যে, ২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় অংশগ্রহণেচ্ছুক দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের নিয়মিত ক্লাস চলমান থাকবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নির্বাচনি পরীক্ষা গ্রহণ না করার জন্য অনুরোধ করা হলো। নির্বাচনি পরীক্ষার তারিখ পরবর্তী সময়ে বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।’’

 

 

Comments

0 total

Be the first to comment.

ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় নিয়ে বদরুনন্নেসার শিক্ষার্থীদের উদ্বেগ BanglaTribune | শিক্ষা

ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় নিয়ে বদরুনন্নেসার শিক্ষার্থীদের উদ্বেগ

রাজধানীর সাত সরকারি কলেজের সমন্বয়ে প্রস্তাবিত ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় নিয়ে এবার উদ্বেগ জানিয়েছে...

Sep 23, 2025

More from this User

View all posts by admin