এক চাকার গাড়িতে ৪০০ কিমি

এক চাকার গাড়িতে ৪০০ কিমি

ভারতের একজন ট্রাভেল ভ্লগার ৪০০ কিলোমিটার পাহাড়ি পথ এক চাকার গাড়িতে করে পাড়ি দেওয়ার পরিকল্পনা করছেন। শক্তি সিং শেকাওয়াত নামের ওই ভ্লগার ভারতের জনপ্রিয় পর্যটনকেন্দ্র মানালি থেকে লাদাখে যাবেন। ইনস্টাগ্রামে এক ভিডিওতে এই সাহসী পরিকল্পনার কথা ঘোষণা করেছেন তিনি। তাঁর এই পরিকল্পনা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে।

পর্যটকেরা সাধারণত ভ্রমণের জন্য গাড়ি বা দুই-চাকার বাহন বেছে নেন। কিন্তু শক্তি সং এক চাকার গাড়িতে চড়ে নিজের সীমা ছাড়িয়ে যেতে দৃঢ়প্রতিজ্ঞ। তিনি রোমাঞ্চকর এই যাত্রার গল্প একটি সিরিজ আকারে প্রকাশ করবেন। আজ থেকে সিরিজটি শুরু হবে।

ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করে এ ঘোষণা দিয়েছেন শক্তি সিং। ক্যাপশনে লিখেছেন—‘এক চাকা, (মানালি থেকে লেহ এক চাকার যানে) এটা কি আদৌ সম্ভব?? ৩০ সেপ্টেম্বর সম্প্রচার শুরু।’

হিমালয় পর্বতমালার ভেতর দিয়ে মানালি থেকে লেহ—এই পথ এক দুঃসাহসিক যাত্রা। অনেক রোমাঞ্চপ্রিয় পর্যটক এই পথ জয় করতে চান। পথটি খাড়া পাহাড়, খরস্রোতা পাহাড়ি নদী আর উঁচু সমতলের জন্য বিখ্যাত।

নানা প্রতিবন্ধকতা সত্ত্বেও শক্তি সিং এক চাকার বোর্ডে সবকিছু অতিক্রম করতে দৃঢ়প্রতিজ্ঞ। তিনি দুঃসাহসিক যাত্রার সব গল্প প্রামাণ্যচিত্রের মাধ্যমে সবার সঙ্গে ভাগাভাগি করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন। ভিডিওতে যাত্রাপথের সাফল্য, ব্যর্থতা আর কঠিন এই ভূখণ্ডে পথচলার নানা চ্যালেঞ্জের কথা থাকবে।

শক্তি সিংয়ের ঘোষণা অনলাইনে ব্যাপক সাড়া ফেলেছে। ভিডিওটি দর্শকদের মধ্যে কৌতূহল ও উত্তেজনা জাগিয়ে তুলেছে। তাঁরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন দুঃসাহসিক এই অভিযানে শক্তি সিং সফল হবেন কি না, তা দেখার জন্য। একজন লিখেছেন, ‘এটা কীভাবে সম্ভব?’

আরেকজন লিখেছেন, ‘দারুণ ব্যাপার, ভাই। এটাই তো আসল রোমাঞ্চ, যা আজ পর্যন্ত কেউ ভাবেওনি। শক্তি ভাই, তোমার শক্তি দেখাও। শুভকামনা রইল।’ আরেকজন মন্তব্য করেছেন, ‘ওহহহহ। এটা সত্যিই অসাধারণ! শুভকামনা রইল।’

Comments

0 total

Be the first to comment.

৮৬৪ দিনে মোদির ৪৬ দেশ সফর, মণিপুরে থাকলেন মাত্র তিন ঘণ্টা: মোদিকে খোঁচা খাড়গের Prothomalo | ভারত

৮৬৪ দিনে মোদির ৪৬ দেশ সফর, মণিপুরে থাকলেন মাত্র তিন ঘণ্টা: মোদিকে খোঁচা খাড়গের

আড়াই বছর পর তিন ঘণ্টার মণিপুর সফরের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে তুলাধোনা করলেন কংগ্রেস সভাপতি...

Sep 13, 2025

More from this User

View all posts by admin