মোটরসাইকেল থেকে ছিটকে সড়কে পড়েন তরুণ, মাথা থেঁতলে চলে যায় ট্রাক

মোটরসাইকেল থেকে ছিটকে সড়কে পড়েন তরুণ, মাথা থেঁতলে চলে যায় ট্রাক

ফরিদপুর সদর উপজেলায় ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী শোভন শুভ (২৩) নামের এক তরুণ নিহত হয়েছেন। গতকাল সোমবার সন্ধ্যা সাতটার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের শিবরামপুর এলাকায় মামুন ইন্ডাস্ট্রির সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শোভন শুভ মাগুরার মহম্মদপুর উপজেলার মিজানুর রহমানের ছেলে। মিজানুর রহমান ফরিদপুর পানি উন্নয়ন বোর্ডে চাকরি করেন। চাকরির সুবাদে পরিবার নিয়ে তাঁরা ফরিদপুর শহরের গোয়ালচামট মহল্লায় থাকেন।

করিমপুর হাইওয়ে পুলিশ জানায়, তিন বন্ধু মিলে একটি মোটরসাইকেলে করে রাজবাড়ীর গোয়ালন্দ থেকে ফরিদপুরে যাচ্ছিলেন। পথে একটি রিকশা গলিপথ থেকে হঠাৎ মহাসড়কে উঠে আসে। এ সময় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে পড়ে যায়। তখন পেছন থেকে আসা একটি ট্রাক শোভনের মাথার ওপর দিয়ে চলে গেলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। আহত দুজন ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

করিমপুর হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম বলেন, দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন, আহত হয়েছেন দুজন। চালক ট্রাকটি নিয়ে পালিয়ে গেছেন। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Comments

0 total

Be the first to comment.

গাজীপুরে নারীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় সাংবাদিকসহ ৪ জনকে মারধর Prothomalo | জেলা

গাজীপুরে নারীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় সাংবাদিকসহ ৪ জনকে মারধর

গাজীপুরের কাশিমপুরে এক নারীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় সাভারে কর্মরত বেসরকারি ইনডিপেনডেন্ট টেলিভিশন...

Sep 24, 2025

More from this User

View all posts by admin