‘এককভাবে তিনশ’ আসনে প্রার্থী দেবে এনসিপি, অপপ্রচারে কান দেবেন না’

‘এককভাবে তিনশ’ আসনে প্রার্থী দেবে এনসিপি, অপপ্রচারে কান দেবেন না’

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এককভাবে ৩০০ আসনেই প্রার্থী দেবে বলে জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, এ বিষয়ে কেউ অপপ্রচারে কান দেবেন না। তবে আমাদের আদর্শের সঙ্গে মিল থাকলে ভবিষ্যতে কেউ যোগ দিলে— আমরা তা অবশ্যই খোলামেলাভাবে আগেই জানিয়ে দেবো।

রবিবার (২৩ নভেম্বর) দুপুরে রাজধানীর শাহবাগে আবু সাইদ কনভেনশন হলে এনসিপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এতে মনোনয়ন বোর্ডে সাক্ষাৎ করতে সারা দেশ থেকে মনোনয়ন প্রত্যাশীরা উপস্থিত হন।

নাহিদ বলেন, একটি সাজানো ও সমঝোতার নির্বাচনের ষড়যন্ত্র চলছে। নির্বাচনের জন্য এনসিপি লেভেল প্লেয়িং ফিল্ড পাচ্ছে না। অর্থ ও পেশিশক্তি ব্যবহারের সংস্কৃতি আগের মতই দেখা গেছে। সে অর্থে পরিস্থিতি শক্তভাবে মোকাবিলায় সরকারের পক্ষ থেকে দৃশ্যমান কোনও পদক্ষেপ নেই।

সংবাদ সম্মেলনে নাহিদ বলেন, আজ থেকে শুরু হওয়া দুই দিনব্যাপী ১ হাজার ৪৮৪ জনের সাক্ষাৎকার শেষে সৎ ও যোগ্য প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। এবার আমরা তরুণদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি ও পেশার লোকজনকে মনোনয়ন দিচ্ছি। কারণ আমরা অতীতের গতানুগতিক ধারার পরিবর্তে নতুন পথচলা শুরু করতে চাই। যার মাধ্যমে আগামীতে একটি অন্তর্ভুক্তিমূলক সংসদ প্রতিষ্ঠার স্বপ্ন আমরা দেখছি।

এনসিপির আহ্বায়ক আরও বলেন, অন্য দলগুলোর প্রার্থী বাছাইয়ে নতুন রাজনীতির কোনও ছাপ নেই। পাঁচ বছর আগে নির্বাচন হলে যাদের মনোনয়ন দিতো, এবারও তাদেরই দিচ্ছে। বিপরীতে আমরা নতুন, সৎ, দক্ষ ও যোগ্য মানুষদের নিয়ে সামনে এগিয়ে যেতে চাই।

তিনি জানান, মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শেষ হলে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।

সংবাদ সম্মেলনে আরও ছিলেন– এনসিপির মুখ্য সমন্বয়ক নাহিদ ইসলাম, উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম, নির্বাচন পরিচালনা কমিটির সেক্রেটারি তাসনিম জারাসহ কেন্দ্রীয় নেতারা।

Comments

0 total

Be the first to comment.

নিউইয়র্কে আখতারের ওপর হামলা: নিরাপত্তায় ব্যর্থতার জন্য দায়ীদের বিচার চায় এনসিপি BanglaTribune | দল ও সংগঠন

নিউইয়র্কে আখতারের ওপর হামলা: নিরাপত্তায় ব্যর্থতার জন্য দায়ীদের বিচার চায় এনসিপি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, যুক্তরাষ্ট্রে সরকারি প্রটোকল কর্মকর্তাদের...

Sep 23, 2025

More from this User

View all posts by admin