চট্টগ্রাম নগরের প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়ে চালু হয়েছে এক বছর আগে। কিন্তু এক্সপ্রেসওয়ের ১০টি র্যাম্পের একটিও এখনো চালু করতে পারেনি প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)। দীর্ঘদিন ধরে র্যাম্প নির্মাণকাজ চলতে থাকায় যানজট, সড়কের ভাঙাচোরা ও ধুলাবালুতে ভোগান্তি পোহাতে হচ্ছে নগরবাসীকে। র্যাম্পের কাজ শেষ না হওয়ায় পুরো সুফলও পাচ্ছেন না মানুষ। সেসব নিয়েই এই ছবির গল্প।