এমপিওভুক্ত শিক্ষকদের ‘মার্চ টু সচিবালয়’ মঙ্গলবার

এমপিওভুক্ত শিক্ষকদের ‘মার্চ টু সচিবালয়’ মঙ্গলবার

বাড়ি ভাড়া ২০ শতাংশ বৃদ্ধি, ১৫০০ টাকা মেডিকেল ভাতা এবং কর্মচারীদের জন্য ৭৫ শতাংশ উৎসব ভাতার দেওয়ার প্রজ্ঞাপনের দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছেন এমপিওভুক্ত শিক্ষকরা।

তারা লাগাতার অবস্থান কর্মসূচি এবং লাগাতার কর্মবিরতির পাশাপাশি মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুর ১২টায় শহীদ মিনার থেকে সচিবালয় অভিমুখে ‘মার্চ টু সচিবালয়’ কর্মসূচি করবেন।

এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট সভাপতি এবং বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক-কর্মচারী ফোরামের  সদস্য সচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী সোমবার (১৩ অক্টোবর) এ তথ্য জানিয়েছেন।

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ৫০০ টাকা বাড়ি ভাড়া বৃদ্ধির প্রজ্ঞাপনকে প্রত্যাখ্যান করে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট এই আন্দোলন করছে।

রোববার (১২ অক্টোবর) তারা প্রেসক্লাবের সামনে বৃহত্তর সমাবেশ করেন। পরে পুলিশি লাঠিচার্জে তারা শহীদ মিনারে অবস্থান নেন এবং কর্মবিরতি পালন করছেন।   অর্থ মন্ত্রণালয় গত ৫ অক্টোবর শিক্ষকদের বাড়ি ভাড়া বাড়িয়ে পরিপত্র জারি করে। পরিপত্রে বলা হয়, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়ি ভাড়া ভাতা শর্ত পালন সাপেক্ষে এক হাজার টাকা থেকে বৃদ্ধি করে এক হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হলো।   শিক্ষকদের ক্ষোভের পর বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য নতুন হারে বাড়িভাড়া, চিকিৎসাভাতা বৃদ্ধি ও কর্মচারীদের ঈদের বোনাস উন্নীত করতে অর্থ মন্ত্রণালয়ে নতুন প্রস্তাব পাঠিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। ৫ অক্টোবর এই প্রস্তাব পাঠানো হয় বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।   শিক্ষকদের দাবি বিবেচনায় নিয়ে এবার ২০ শতাংশ হারে বাড়িভাড়া, চিকিৎসাভাতা বৃদ্ধি ও কর্মচারীদের ঈদের বোনাস ৭৫ শতাংশে উন্নীত করতে অর্থ মন্ত্রণালয়ে নতুন প্রস্তাব পাঠিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। কিন্তু শিক্ষকরা প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত লাগাতার অবস্থান কর্মসূচির ঘোষণা দেন।   গত ১৩ আগস্ট এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের নেতাদের সঙ্গে শিক্ষা উপদেষ্টার নেতৃত্বে শিক্ষা মন্ত্রণালয়ের মিটিংয়ের সিদ্ধান্ত অনুযায়ী ২০ শতাংশ বাড়ি ভাড়া, ১৫০০ টাকা মেডিকেল ভাতা এবং কর্মচারীদের জন্য ৭৫ শতাংশ উৎসব ভাতার প্রজ্ঞাপণের দাবিতে পূর্ব ঘোষণা অনুযায়ী, রোববার (১২ অক্টোবর) থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে লাতাগার অবস্থান কর্মসূচি পালন করবে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা।   এর আগে এমপিওভুক্ত শিক্ষায় বৈষম্য নিরসন, সরকারি নিয়মে বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, শতভাগ উৎসব ভাতা ও জাতীয়করণের দাবিতে গত ১৩ আগস্ট জাতীয় প্রেস ক্লাবের সামনে প্রায় এক লাখ শিক্ষক-কর্মচারী মহাসমাবেশ করেন।   এমআইএইচ/এইচএ/

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin