এনসিপিকে বাচ্চাদের দল ইঙ্গিত করে গেজেটে ‘শাপলা কলি’: সামান্তা

এনসিপিকে বাচ্চাদের দল ইঙ্গিত করে গেজেটে ‘শাপলা কলি’: সামান্তা

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন বলেছেন, আমাদের দলকে বাচ্চাদের দল হিসেবে ইঙ্গিত করেই গেজেটে ‘শাপলা কলি’ প্রতীক দিয়েছে নির্বাচন কমিশন। যেমনটি বড় দলগুলো আমাদেরকে মূল্যায়ন করে থাকে। এটি এক ধরনের প্রতারণা ও বৈষম্য। যেখানে কোনও ধরনের আইনি কারণ নেই। তবে কলি যখন পেয়েছি, পূর্ণাঙ্গ শাপলা আদায় করবোই।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকালে রাজধানীর বাংলামোটরে অস্থায়ী কার্যালয়ে জাতীয় যুবশক্তির আয়োজনে ‘‘জুলাই সনদের বাস্তবায়ন এবং জাতীয় নির্বাচন কোন পথে?’’ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন।

সামান্তা বলেন, ‘‘শাপলার অংশ বিশেষ শাপলা কলি দেওয়ার মাধ্যমে আবারও নিজেতের প্রশ্নবিদ্ধ করলো নির্বাচন কমিশন। এক্ষেত্রে ইসি বড় কোনও দলের সঙ্গে শরিক হয়ে প্রতারণা করছে। এমন পক্ষপাতদুষ্ট কমিশনের মাধ্যমে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।’’

এর আগে বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকালে ইসির প্রজ্ঞাপনে শাপলা কলিকে রাজনৈতিক দলের প্রতীক তালিকায় যুক্ত করার কথা জানানো হয়। ‘নির্বাচন বিধিমালা ২০০৮’ সংশোধন করেই এই প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন।

 

Comments

0 total

Be the first to comment.

নিউইয়র্কে আখতারের ওপর হামলা: নিরাপত্তায় ব্যর্থতার জন্য দায়ীদের বিচার চায় এনসিপি BanglaTribune | দল ও সংগঠন

নিউইয়র্কে আখতারের ওপর হামলা: নিরাপত্তায় ব্যর্থতার জন্য দায়ীদের বিচার চায় এনসিপি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, যুক্তরাষ্ট্রে সরকারি প্রটোকল কর্মকর্তাদের...

Sep 23, 2025

More from this User

View all posts by admin