এনসিপিকে শাপলা দিলে মামলা করবেন না মান্না, অন্য কাউকে দেওয়ায় আপত্তি

এনসিপিকে শাপলা দিলে মামলা করবেন না মান্না, অন্য কাউকে দেওয়ায় আপত্তি

জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) প্রতীক হিসেবে শাপলা বরাদ্দ দিলে মামলা করবেন না বলে জানিয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। একইসঙ্গে তিনি বলেছেন, ‘জাতীয় প্রতীকের কারণে তার দলকে শাপলা না দেওয়া হলে, নির্বাচন কমিশন অন্য কাউকেও দিতে পারে না।’

বৃহস্পতিবার (২ অক্টোবর) বিকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এমন মন্তব্য করেন।

মাহমুদুর রহমান মান্নার সেই পোস্ট নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে শেয়ার করে স্বাগত জানিয়েছে এনসিপি। এতে দলটির নেতারা মান্নাকে ধন্যবাদও জানিয়েছেন।

মাহমুদুর রহমান মান্না তার পোস্টে  লিখেছেন, ‘শাপলা প্রতীক যদি তাদের (এনসিপি) দিয়ে দেয়, কোনও মামলা করবো না।’

একই পোস্টের কমেন্ট বক্সে তিনি বলেছেন, ‘আমাকে যদি জাতীয় প্রতীকের কারণে শাপলা না দেওয়া হয়, তাহলে নির্বাচন কমিশন আর কাউকে দিতে পারেন না। ওরা (এনসিপি) আমার কাছে এসেছিল। যারা জুলাই অভ্যুত্থান করেছে, তাদের বয়সের কারণে, অভিজ্ঞতার কথা বিবেচনা করে এবং শেখ হাসিনার ফ্যাসিবাদ উৎখাতের কথা বিবেচনা করে আমি তাদের প্রতি আন্তরিক। তাই শাপলা প্রতীক তাদের দিলে আমি একটা অঙ্গীকার করতে পারি আমি কোনও মামলা করবো না।’

মান্নার এই পোস্ট এনসিপির ভেরিফায়েড ফেসবুক পেজে শেয়ার করে লেখা হয়েছে, ‘অবশেষ এনসিপির শাপলা প্রতীক পেতে আর কোনও আইনি এবং রাজনৈতিক বাধাই অবশিষ্ট রইলো না।’

jwARI.fetch( $( "#ari-image-jw68de9f0fe9ed7" ) );

এনসিপির অফিসিয়াল ফেসবুক পেজ লেখা হয়েছে, ‘নির্বাচন কমিশন এনসিপিকে শাপলা প্রতীক বরাদ্দ দিতে প্রথমে যখন আইনি বাধা দেখাল, তখন এনসিপির লিগ্যাল উইং দেখিয়ে দিলো এনসিপির শাপলা প্রতীক পেতে কোনও আইনি বাধা নেই। তখন নির্বাচন কমিশন জানালো রাজনৈতিক বাধার কথা। এনসিপি বলল কী সেটা? তারা জবাবে বলল, “শাপলা প্রতীক আপনাদের আগে নাগরিক ঐক্য চেয়েছে। তাই শাপলা দিলে তাদেরকেই দিতে হবে”। কিন্তু আজ যখন নাগরিক ঐক্যের সম্মানিত সভাপতি জনাব মাহমুদুর রহমান মান্না জানিয়ে দিলেন যে, এনসিপিকে শাপলা দিলে তাদের দল থেকে কোনও মামলা করা হবে না। তখন নির্বাচন কমিশন যেই রাজনৈতিক বাধার কথা বলেছিল সেটিও আর থাকছে না। আমরা নির্বাচন কমিশনকে স্পষ্ট করে বলতে চাই, আপনারা সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে আপনাদের নিরপেক্ষতা বজায় রাখুন, স্বেচ্ছাচারিতা পরিহার করুন, দলীয় প্রভাব থেকে বের হয়ে জনগণ ও রাষ্ট্রের প্রতিষ্ঠান হয়ে উঠুন।’

ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে মান্নার পোস্ট শেয়ার করে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম লিখেছেন, ‘ধন্যবাদ ও কৃতজ্ঞতা।’

এনসিপি নির্বাচন কমিশনে তাদের দলীয় নিবন্ধনের আবেদনের সময় প্রতীক হিসেবে শাপলা চায়। তবে নির্বাচন কমিশন যুক্তি তুলে ধরে জানিয়েছে শাপলা প্রতীক কাউকে দেওয়া সম্ভব নয়।

Comments

0 total

Be the first to comment.

নিউইয়র্কে আখতারের ওপর হামলা: নিরাপত্তায় ব্যর্থতার জন্য দায়ীদের বিচার চায় এনসিপি BanglaTribune | দল ও সংগঠন

নিউইয়র্কে আখতারের ওপর হামলা: নিরাপত্তায় ব্যর্থতার জন্য দায়ীদের বিচার চায় এনসিপি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, যুক্তরাষ্ট্রে সরকারি প্রটোকল কর্মকর্তাদের...

Sep 23, 2025

More from this User

View all posts by admin