এনসিপির নাসিরুদ্দিন পাটোয়ারীর বিরুদ্ধে মামলা

এনসিপির নাসিরুদ্দিন পাটোয়ারীর বিরুদ্ধে মামলা

বিএনপি নেতাদের বিরুদ্ধে মানহানিকর বক্তব্য প্রকাশের অভিযোগে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারীর বিরুদ্ধে ঢাকার একটি আদালতে মামলা দায়ের করা হয়েছে।

সোমবার (৩ নভেম্বর) ঢাকার অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসাইনের আদালতে মামলাটি দায়ের করা হয়।

মামলাটি করেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের আহবায়ক কমিটির সদস্য কাজী মুকিতুজ্জামান। বিষয়টি নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী মেহেদী হাসান জুয়েল।

এ সময় আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে ডিবিকে (ডিটেকটিভ ব্রাঞ্চ) তদন্ত করে আগামী ৩০ নভেম্বর প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

Comments

0 total

Be the first to comment.

জুলাইয়ের মামলা থেকে বাঁচানোর কথা বলে চাঁদাবাজি, ৩ সমন্বয়ক কারাগারে BanglaTribune | অন্যান্য

জুলাইয়ের মামলা থেকে বাঁচানোর কথা বলে চাঁদাবাজি, ৩ সমন্বয়ক কারাগারে

জুলাই আন্দোলনের মামলা থেকে অব্যাহতির ব্যবস্থা করে দেওয়ার কথা বলে ১০ লাখ টাকা চাঁদা দাবি এবং সাড়ে পাঁ...

Sep 12, 2025

More from this User

View all posts by admin