এনসিপিসহ ৩ দলের বিরুদ্ধে দাবি-আপত্তি আহ্বান ইসির

এনসিপিসহ ৩ দলের বিরুদ্ধে দাবি-আপত্তি আহ্বান ইসির

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)সহ তিনটি দলকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। অন্য দুটি দল হলো- বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কবাসী) ও বাংলাদেশ আম জনগণ পার্টি। তবে তিনটি দলকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত নিলেও দলগুলোর বিরুদ্ধে দাবি-আপত্তি আহ্বান করেছে ইসি। এক্ষেত্রে আগামী ১২ নভেম্বর পর্যন্ত আপত্তি দেওয়া যাবে।

মঙ্গলবার (৪ নভেম্বর) সন্ধ্যায় ইসি সচিব আখতার আহমেদ এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘হ্যান্ডশেক’ মার্কায় বাংলাদেশ আম জনগণ পার্টি, ‘শাপলা কলি’ মার্কায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)  ও ‘কাঁচি’ মার্কায় বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কবাসী) নিবন্ধন চেয়ে নির্বাচন কমিশনে আবেদন করেছে। ওই দলগুলোর বিরুদ্ধে কারও কোনও দাবি-আপত্তি থাকলে ইসির সিনিয়র সচিবের কাছে লিখিতভাবে ১২ নভেম্বরের মধ্যে জানাতে হবে।

এর আগে বিকালে ওই তিনটি দলকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্তের কথা জানিয়ে ইসি সচিব বলেন, ‘দাবি-আপত্তি নিষ্পত্তির পর বা কোনও আপত্তি না থাকলে দলগুলোকে পরবর্তীতে সনদ দেওয়া হবে।’ 

Comments

0 total

Be the first to comment.

নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক হলেন হাসানুজ্জামান BanglaTribune | জাতীয়

নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক হলেন হাসানুজ্জামান

নির্বাচন কমিশন সচিবালয়ের মাঠ পর্যায়ে কর্মরত পরিচালক মুহাম্মদ হাসানুজ্জামানকে নির্বাচনি প্রশিক্ষণ ইনস...

Sep 15, 2025

More from this User

View all posts by admin