এসেছিলেন সন্তান নিখোঁজ হওয়া বোনকে সান্ত্বনা দিতে, হারালেন নিজের ছেলেকে

এসেছিলেন সন্তান নিখোঁজ হওয়া বোনকে সান্ত্বনা দিতে, হারালেন নিজের ছেলেকে

কুমিল্লার তিতাস উপজেলার বারকাউনিয়া গ্রামে ছেলে নিখোঁজ হওয়া বড় বোনকে সান্ত্বনা দিতে এসে নিজের ছেলেকে হারালেন ছোট বোন। গতকাল বুধবার উপজেলার বারকাউনিয়া গ্রামে এমন ঘটনা ঘটে।

তিতাস উপজেলার বারকাউনিয়া গ্রামে থাকেন বড় বোন শাহিনুর আক্তার। আর ছোট বোন মিনু আক্তার থাকেন কুমিল্লা শহরের কাপ্তান বাজারে।

গত মঙ্গলবার সকালে শাহিনুরের মাদ্রাসায় পড়ুয়া ছেলে মো. হুসাইন কাজি (১৯) নিখোঁজ হন। এই খবর শুনে ওই দিন বিকেলে তিন সন্তানকে সঙ্গে নিয়ে মিনু বড় বোনের বাড়িতে যান। ওই দিনই বড় বোনের ছেলে হুসাইনকে পাওয়া যায়। রাতে সন্তানদের নিয়ে ওই বাড়িতে থেকে যান। পরের দিন বুধবার সকাল ৯টার দিকে বাড়ির পাশে কাঁঠালিয়া নদীতে একা গোসল করতে গিয়ে নিখোঁজ হয় তাঁর মাদ্রাসাপড়ুয়া ছেলে মো. তানভীর (৯)। পরে তাকে উদ্ধার করে তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শরফরাজ হোসেন খান মৃত ঘোষণা করেন।

তানভীর কুমিল্লা শহরের কাপ্তান বাজারের বাসিন্দা প্রবাসী মো. রুবেল মিয়ার একমাত্র ছেলে।

তিতাস উপজেলার একটি কলেজের প্রভাষক হালিম সৈকত বলেন, বোনকে সান্ত্বনা দিতে এসে একমাত্র ছেলেকে হারানোর ঘটনা হৃদয়বিদারক।

Comments

0 total

Be the first to comment.

গাজীপুরে নারীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় সাংবাদিকসহ ৪ জনকে মারধর Prothomalo | জেলা

গাজীপুরে নারীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় সাংবাদিকসহ ৪ জনকে মারধর

গাজীপুরের কাশিমপুরে এক নারীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় সাভারে কর্মরত বেসরকারি ইনডিপেনডেন্ট টেলিভিশন...

Sep 24, 2025

More from this User

View all posts by admin