কোক স্টুডিওতে তাজিকিস্তানের মেহেরনিগরের সঙ্গে হাবিবের ‘জাদু’

কোক স্টুডিওতে তাজিকিস্তানের মেহেরনিগরের সঙ্গে হাবিবের ‘জাদু’

কোক স্টুডিও বাংলার মঞ্চে ফিরছেন জনপ্রিয় সংগীতশিল্পী হাবিব ওয়াহিদ। নতুন গানটির নাম ‘জাদু’। এতে বিশেষ চমক হিসেবে থাকছেন তাজিকিস্তানের জনপ্রিয় শিল্পী মেহেরনিগর রুস্তম। তিনি গানটির একটি অংশে কণ্ঠ দিয়েছেন।

এক বছরের বেশি বিরতির পর কোক স্টুডিও বাংলা তৃতীয় সিজন শুরু হয়েছে। এবার হাবিব নিজের সংগীতায়োজনে গাইবেন বাউল শাহ খোয়াজ মিয়ার জনপ্রিয় গান ‘লাগাইয়া পিরিতের ডুরি, আলগা থাকি টানেরে, আমার বন্ধু মহা জাদু জানে’।

গানের একটি বিশেষ অংশ তৈরি হয়েছে ফরাসি ভাষায়। সেই অংশেই কণ্ঠ দিয়েছেন মেহেরনিগর।

তাজিকিস্তানের জনপ্রিয় গায়িকা মেহেরনিগর রুস্তম

ফেসবুকে ঘোষণা আসতেই ভক্তদের উচ্ছ্বাস দেখা গেছে। কোক স্টুডিও সূত্র জানিয়েছে, গানটি প্রকাশিত হবে আজই কোক স্টুডিও বাংলার ইউটিউব চ্যানেলে।

এটি কোক স্টুডিও বাংলার তৃতীয় সিজনের ষষ্ঠ গান। এর আগে ‘তাঁতি’, ‘মা লো মা’, ‘অবাক ভালোবাসা’, ‘বাজি’ ও ‘লং ডিসট্যান্স লাভ’ গানগুলো প্রকাশিত হয়েছে। সেগুলো এরইমধ্যে দারুণ জনপ্রিয়তা পেয়েছে।

এলআইএ/জিকেএস

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin