সিআইইউতে অটাম সেমিস্টারের নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন 

সিআইইউতে অটাম সেমিস্টারের নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন 

চট্টগ্রাম: চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিতে (সিআইইউ) অটাম সেমিস্টার ২০২৫-এ ভর্তি হওয়া নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠান বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিআইইউ’র উপাচার্য অধ্যাপক ড. এম এম নুরুল আবসার।

উপাচার্য নবাগত শিক্ষার্থীদের আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত জানিয়ে বলেন, তোমাদের স্বপ্ন ও সম্ভাবনার যাত্রা আজ শুরু হলো। আমাদের দায়িত্ব হচ্ছে এই যাত্রায় তোমাদের সবরকম সহায়তা করা, যেন তোমরা একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত হয়ে গড়ে উঠতে পারো।

ওয়াসিয়াতুল মারিফা ইফতির সঞ্চালনায় ওরিয়েন্টেশন অনুষ্ঠানে বক্তৃতা করেন সিআইইউ বিজনেস স্কুলের ডিন অধ্যাপক ড. সৈয়দ মনজুর কাদের, স্কুল অব সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এর ভারপ্রাপ্ত ডিন ড. রুবেল সেন গুপ্ত, স্কুল অব লিবারেল আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সের সহকারী ডিন সার্মেন রড্রিকস, স্কুল অব ল এর ভারপ্রাপ্ত ডিন রামিসা জাহান, রেজিস্ট্রার আনজুমান বানু লিমা, প্রক্টর অধ্যাপক ড. ইমন কল্যাণ চৌধুরী প্রমুখ।  

বক্তারা নবাগত শিক্ষার্থীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বলেন, বিশ্ববিদ্যালয় জীবনের শুরু মানেই একটি নতুন যাত্রা, যেখানে কেবল পাঠ্যপুস্তকের জ্ঞান নয়, প্রয়োজন নেতৃত্বগুণ, নৈতিকতা ও সৃজনশীলতার বিকাশ। এসময় শিক্ষার্থীদের দক্ষ, যোগাযোগ সক্ষম ও ভবিষ্যতমুখী হতে পরামর্শ দেন তারা।

এসি/টিসি

Comments

0 total

Be the first to comment.

চবির প্রাক্তনদের প্রাণের মেলা Banglanews24 | চট্টগ্রাম প্রতিদিন

চবির প্রাক্তনদের প্রাণের মেলা

চট্টগ্রাম: কয়েক দশক আগে কিংবা মাত্র কয়েক বছর আগে—যে সময়েই হোক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শি...

Sep 12, 2025
কেএনএফের পোশাক তৈরি: ইউপিডিএফ নেতা সুইপ্রুর ৮ দিনের রিমান্ড Banglanews24 | চট্টগ্রাম প্রতিদিন

কেএনএফের পোশাক তৈরি: ইউপিডিএফ নেতা সুইপ্রুর ৮ দিনের রিমান্ড

চট্টগ্রাম নগরের পাহাড়তলী থানার সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) প...

Sep 23, 2025

More from this User

View all posts by admin