এশিয়া কাপের ঘটনায় নিষেধাজ্ঞার শাস্তি পেলেন রউফ

এশিয়া কাপের ঘটনায় নিষেধাজ্ঞার শাস্তি পেলেন রউফ

এশিয়া কাপে ভারতের বিপক্ষে আচরণবিধি লঙ্ঘনের দায়ে পাকিস্তানের পেসার হারিস রউফকে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

আইসিসির এক বিবৃতিতে জানানো হয়, রউফ ছাড়াও ভারতের সূর্যকুমার যাদব ও জসপ্রীত বুমরা এবং পাকিস্তানের শাহেবজাদা ফারহান কোড অব কন্ডাক্টের একই ধারা লঙ্ঘনের দায়ে দোষী সাব্যস্ত হয়েছেন। 

সেপ্টেম্বরের এশিয়া কাপ ঘিরে দুই চিরপ্রতিদ্বন্দ্বী পরমাণু শক্তিধর দেশের মধ্যে উত্তেজনা ছিল তুঙ্গে। এর আগে মে মাসে সীমান্তে সংক্ষিপ্ত সামরিক সংঘর্ষও ঘটে তাদের মধ্যে।

আট দলের ওই আসরে ভারত-পাকিস্তান মুখোমুখি হয় তিনবার। তিনবারই জেতে ভারত। কিন্তু ম্যাচে তারা পাকিস্তানি খেলোয়াড়দের সঙ্গে হাত মেলাতে অস্বীকৃতি জানালে সেটাই বিতর্কের জন্ম দেয়। 

আইসিসির বিবৃতিতে নির্দিষ্টভাবে জানানো হয়নি, কে কোন আচরণে শাস্তি পেয়েছেন। তবে ইএসপিএনক্রিকইনফোর সেপ্টেম্বরের প্রতিবেদনে বলা হয়, রউফ ম্যাচ চলাকালে একাধিকবার বিমান ভূপাতিত হওয়ার অঙ্গভঙ্গি করেছিলেন। অপরদিকে ফারহান তার ব্যাট বন্দুকের মতো ধরে উদযাপন করেছিলেন।

আর ভারতের অধিনায়ক সুর্যকুমার যাদব ১৪ সেপ্টেম্বরের জয়ের পর মন্তব্য করেন, ‘এই জয় ভারতীয় সশস্ত্র বাহিনীর প্রতি উৎসর্গ করা হয়েছে।’ পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) তাৎক্ষণিকভাবে আইসিসিতে তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করে। আর ফাইনালে বুমরার এক অঙ্গভঙ্গির কারণেই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে ক্রিকইনফো।

২৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত ফাইনাল জিতে ভারত চ্যাম্পিয়ন হয়। সেদিনও বিতর্কের জন্ম দেন তারা। দলটি এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি ও পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভির হাত থেকে ট্রফি গ্রহণ করেনি।

রউফ দুইটি অপরাধে মোট চারটি ডিমেরিট পয়েন্ট পেয়েছেন। তাতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চলতি সপ্তাহে পাকিস্তানের দুটি ওয়ানডে ম্যাচে খেলতে পারবেন না। ইতোমধ্যেই পাকিস্তান একটি ম্যাচ তাকে ছাড়া খেলে ফেলেছে। এছাড়া রউফকে দুই ম্যাচে ম্যাচ ফির ৩০ শতাংশ জরিমানা গুণতে হচ্ছে।

সূর্যকুমার যাদবকেও এক ম্যাচের জন্য ম্যাচ ফির ৩০ শতাংশ জরিমানা করা হয়েছে। অন্যদিকে বুমরা ও ফারহানকে কেবল সতর্কবার্তা দেওয়া হয়েছে।

 

Comments

0 total

Be the first to comment.

বাংলাদেশ ম্যাচের আগে আসালাঙ্কা বলেছেন, ‘আসলে দ্বৈরথটা সমর্থকদের’ BanglaTribune | ক্রিকেট

বাংলাদেশ ম্যাচের আগে আসালাঙ্কা বলেছেন, ‘আসলে দ্বৈরথটা সমর্থকদের’

সাম্প্রতিক সময়ে বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ জমজমাট দ্বৈরথের জন্ম দিচ্ছে। ক্ল্যাসিক দ্বৈরথে যেমন রসদ থাক...

Sep 13, 2025
ম্যাচসেরা হয়ে যা বললেন লিটন BanglaTribune | ক্রিকেট

ম্যাচসেরা হয়ে যা বললেন লিটন

এশিয়া কাপের প্রথম ম্যাচে হংকংকে হারিয়ে শুভসূচনা করেছে বাংলাদেশ। জয়ে বড় অবদান লিটন কুমার দাসের। ম্যাচ...

Sep 12, 2025

More from this User

View all posts by admin