ফাহামিদুলকে বলেছি, আমরা যখন নামবো খেলায় পরিবর্তন আনতে হবে: জামাল ভূঁইয়া

ফাহামিদুলকে বলেছি, আমরা যখন নামবো খেলায় পরিবর্তন আনতে হবে: জামাল ভূঁইয়া

এশিয়ান কাপ বাছাইয়ে হংকংয়ের বিপক্ষে পিছিয়ে থেকে ১-১ গোলে ড্র করেছে বাংলাদেশ। স্বাগতিকদের মাঠ থেকে এক পয়েন্ট নিয়ে আজ দেশে ফিরেছেন জামাল ভূঁইয়ারা। যদিও মূল পর্বে উঠার সুযোগ নেই বললেই চলে। গাণিতিক হিসেবে শুধু একটু ঝুলে আছে। 

বাংলাদেশ দলের অধিনায়ক জামাল ভূঁইয়া ম্যাচে বিরতির পর মাঠে নামেন। ড্র ম্যাচ নিয়ে কাটাছেঁড়া করতে গিয়ে এয়ারপোর্টে সাংবাদিকদের ৩৫ বছর বয়সী এই মিডফিল্ডার বলেছেন, ‘প্রথমার্ধ ভালো হয়নি, দ্বিতীয়ার্ধে যখন বদলি করা হয় খেলায় পরিবর্তন এসেছে। দুর্ভাগ্যজনকভাবে আমরা দ্বিতীয় গোল করতে পারিনি। এটা একটু খারাপ লাগছে, তবে দ্বিতীয়ার্ধে আমরা ভালো খেলেছি৷’

বিরতির পর বাংলাদেশের খেলায় গতি ফিরে। জামাল-ফাহামিদুল একাদশে নামেন। জামাল বলেছেন, ‘আমি ফাহামিদুলকে বলেছি, আমরা যখন নামব তখন খেলায় পরিবর্তন আনতে হবে। কারণ দল এখন ভালো খেলছে না। ফাহামিদুল ইতিবাচক ছিল, আমিও ইতিবাচক ছিলাম। তারা লাল কার্ড দেখেছে, আমরাও গোল পেয়েছি। দ্বিতীয় গোলটা আমরা প্রায় পেয়েই যাচ্ছিলাম, কিন্তু হয়নি। তবে দ্বিতীয়ার্ধে যারা নেমেছে তারা ভালো করেছে।’

হংকংয়ে আতিথেয়তা নিয়ে জামাল নতুন করে বলেছেন, ‘ওরা বলছে যে ওরা যখন বাংলাদেশে ছিল সবচেয়ে খারাপ মাঠ পেয়েছে অনুশীলনের জন্য। প্র‍্যাকটিস যখন করেছি, তখন তো অভিযোগ করেছি। তবে এটা মনস্তাত্ত্বিক লড়াইয়ের অংশ।’

এশিয়ান কাপ বাছাইয়ে আগামী ১৮ নভেম্বর ভারতের বিপক্ষে লড়বে বাংলাদেশ। খেলা হবে ঢাকা জাতীয় স্টেডিয়ামে। সেই ম্যাচ নিয়ে জামালের ভাষ্য, ‘পরের ম্যাচটা ভারতের বিপক্ষে। এটা একটা ঐতিহাসিক দ্বৈরথ, এখানে গোল হজম করলে সমস্যা হয়। আগে দুইটা লিগ ম্যাচ খেলার পর চিন্তা করবো কীভাবে ভারতের বিপক্ষে খেলবো।’

Comments

0 total

Be the first to comment.

চট্টগ্রামে কোরিয়ান ইপিজেডে নারী ফুটবলারদের সঙ্গে দেখা করলেন তাবিথ আউয়াল BanglaTribune | খেলা

চট্টগ্রামে কোরিয়ান ইপিজেডে নারী ফুটবলারদের সঙ্গে দেখা করলেন তাবিথ আউয়াল

বাংলাদেশ নারী জাতীয় ফুটবল দলের আবাসিক ক্যাম্প চলছে চট্টগ্রামের কোরিয়ান ইপিজেডের মাঠে। ফুটবলারদের সঙ্...

Oct 02, 2025
আশরাফুল আউট, বুলবুল ইন! BanglaTribune | খেলা

আশরাফুল আউট, বুলবুল ইন!

গত ৮ জুলাই ঢাকা বিভাগীয় ক্রীড়া সংস্থার নতুন অ্যাডহক কমিটিতে জায়গা হয়েছিল মোহাম্মদ আশরাফুলের। সেই কমি...

Sep 12, 2025

More from this User

View all posts by admin