ফেরারি ডাক

ফেরারি ডাক

যেন কোনো দিনও দেখা হবে না জেনেওএত দিন যে আঁধার নিকটে গড়েছে ধূসর আকাশসে অমাবস্যায় এই শরতের শেষে আমারে আবারও একবারডেকে যদি তোলো হারিয়ে যেতে গিয়ে মেঘেদের ভিড়েহারায়ে যাই যদি সুজেয় অনড় অতীতেফের ডেকে জমা কোরোধীরে এই কাশের ছড়ে এনেএই শরতের শেষে এসেআমারে আবারও একবারডেকে তবু তোলোসব যেন ম্লান হয়ে গেছেতবু কত বিগত প্রেম মিশে আজওশত কাঁচা কাশের ছড়ের মায়াবী ঝাঁপিযেন ফিরে ডাকে নিঃসঙ্গ কোমল ভোরের মতন—‘কোথায় রয়েছ তুমি?’কোনো এক আহত প্রেমিক আজও আমি মেঘেদের সাদার মতন নিরেট সজাগ জ্যোৎস্নার দহন পেতে বুকেশূন্যতা আর আলোর মৃত্যুর দ্বন্দ্বের গন্ধ পুষি যেনছাতিমের তীব্র আঘ্রাণের মতনএই শরতের শেষে তবু আমারে আবারও একবার আশ্বিনী-শ্রাবণী বৃষ্টি হয়েপৃথিবীর মাটির গন্ধে ভরে যদি তোলো আমি কি আমনের কলরোলে রাত্রি–দিনের অরূপ আভায় এই লৌকিক পৃথিবীর আহ্লাদে মিশে যাব না?এত দিনেও বহু পুরাতন হলে দিন একে একে সকল শরৎ এসে যেন হাতে করে পার হয় রেলব্রিজ—সেই পুরাতন ব্রহ্মপুত্রএক অনাদি যুগের বেদনার ম্লান শারদ–সূর্য সাক্ষী নিয়েএই দিনে—এই শরতের দিনে—কোথাও যেন তবু রয়ে গেছে কেউতোমারই মতনআমারেআবারও ডাকবার

Comments

0 total

Be the first to comment.

সুইসাইড নোট Prothomalo | কবিতা

সুইসাইড নোট

যদি চলে যায় শেষটুকু আলো, সহসা কার মুখ মনে আসে? আস্ত রাত পাহারা দেব কত মৃতদেহ? দলে দলে একা বাঁচা মানু...

Sep 12, 2025
এ প্রাণ সঁপে দিই Prothomalo | কবিতা

এ প্রাণ সঁপে দিই

এ প্রাণ সঁপে দিই শোকাতুর বিজয়ীদের−প্রিয়জনদের হত্যা করা হলেওযারা রক্ষা করে যাচ্ছিল বাকিদের। পায়ের তলা...

Sep 13, 2025

More from this User

View all posts by admin