ফেসবুকে ভাইরাল ফটোকার্ডের বক্তব্য আইজিপির নয়: পুলিশ হেডকোয়ার্টার্স‌‌‌

ফেসবুকে ভাইরাল ফটোকার্ডের বক্তব্য আইজিপির নয়: পুলিশ হেডকোয়ার্টার্স‌‌‌

সম্প্রতি সামাজিক মাধ্যম ফেসবুকে অপরাধীদের জামিন সংক্রান্ত ইস্যুতে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমের বক্তব্য দাবি করে একটি ফটোকার্ড ভাইরাল হয়েছে।

সেখানে বলা হয়েছে, ‘গ্রেফতারকৃত বড় বড় অপরাধীরা দুই-তিন দিনের মধ্যে জামিনে বের হয়ে যায় কিভাবে তা বোধগম্য নয়’। তবে প্রকৃতপক্ষে আইজিপি এমন বক্তব্য দেননি বলে জানিয়েছে পুলিশ সদরদফতর।

আজ বুধবার (১ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে পুলিশ হেডকোয়ার্টার্স।

এতে বলা হয়, গতকাল মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) পুলিশ হেডকোয়ার্টার্সে অনুষ্ঠিত প্রেস কনফারেন্সে দেয়া আইজিপির বক্তব্য বিকৃত করে এ ফটোকার্ড প্রস্তুত করা হয়েছে। পুলিশ হেডকোয়ার্টার্সের মিডিয়া উইং উদ্দেশ্যমূলকভাবে এ অসত‍্য তথ‍্য প্রকাশের প্রতিবাদ জানাচ্ছে।

/এসআইএন

Comments

0 total

Be the first to comment.

লেজুড়বৃত্তিক ছাত্র-শিক্ষক রাজনীতির মাশুল দিতে হচ্ছে: বদিউল আলম মজুমদার JamunaTV | জাতীয়

লেজুড়বৃত্তিক ছাত্র-শিক্ষক রাজনীতির মাশুল দিতে হচ্ছে: বদিউল আলম মজুমদার

ফাইল ছবি।নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার বলেছেন, লেজুড়বৃত্তিক শিক্ষক ও ছ...

Sep 13, 2025

More from this User

View all posts by admin