চট্টগ্রাম: চট্টগ্রাম নগরের ডবলমুরিং থানার ধর্ষণ মামলার প্রধান আসামি মো. রাসেলকে (২৮) গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। রাসেল সন্দ্বীপ উপজেলা হারামিয়া এলাকার বেলাল উদ্দিনের ছেলে।
র্যাব-৭ জানিয়েছে, ভিকটিম তরুণী (২৫) চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার হারামিয়া গ্রামের বাসিন্দা। পাঁচ বছর আগে পার্শ্ববর্তী গ্রামের মো.রবিনের সঙ্গে তার বিয়ে হয়েছিল।
র্যাব-৭ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ডবলমুরিং থানার ধর্ষণ মামলার প্রধান আসামি মো.রাসেলকে নগরের বন্দর থানার মধ্যম হালিশহর এলাকার মুন্সীপাড়া থেকে গ্রেপ্তার করা হয়েছে। রাসেলকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য ডবলমুরিং থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
এমআই /টিসি