ফিলিস্তিনকে পশ্চিমা ৪ দেশের স্বীকৃতি, স্বাগত জানালো বাংলাদেশ

ফিলিস্তিনকে পশ্চিমা ৪ দেশের স্বীকৃতি, স্বাগত জানালো বাংলাদেশ

ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে চার প্রভাবশালী দেশ কানাডা, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য ও পর্তুগালের স্বীকৃতি দেওয়ার ঘটনাকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ। পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এ কথা জানান।

রবিবার (২২ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদর দফতরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বাংলাদেশের এ অবস্থানের কথা জানান। যদিও এ বিষয়ে আনুষ্ঠানিক কোনও বিবৃতি এখনও দেওয়া হয়নি।

তৌহিদ হোসেন বলেন, আমরা সবসময় ফিলিস্তিনের পক্ষে ছিলাম। ফিলিস্তিনের জনগণকে সমর্থন করে আসছি। চার দেশের স্বীকৃতিকে আমরা স্বাগত জানাই। আমরা মনে করি, এটা একটা সুখবর। যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া ও পর্তুগাল থেকে স্বীকৃতি মিললো। এই স্বীকৃতি চূড়ান্ত স্বাধীনতা পাওয়ার ক্ষেত্রে একটি পদক্ষেপ। তবে ফিলিস্তিনের জনগণকে আরও অনেক পথ পাড়ি দিতে হবে।

উপদেষ্টা বলেন, বিশ্বের আরেক প্রভাবশালী পশ্চিমা দেশ ফ্রান্স শিগগিরই ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে বলে জানিয়েছে। এটি হলে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের পাঁচটি স্থায়ী সদস্য দেশের মধ্যে চারটিরই স্বীকৃতি পাবে ফিলিস্তিন।

উল্লেখ্য, জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে পররাষ্ট্র উপদেষ্টা বর্তমানে নিউইয়র্কে অবস্থান করছেন। তিনি শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দিবাগত রাতে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন।

Comments

0 total

Be the first to comment.

নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক হলেন হাসানুজ্জামান BanglaTribune | জাতীয়

নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক হলেন হাসানুজ্জামান

নির্বাচন কমিশন সচিবালয়ের মাঠ পর্যায়ে কর্মরত পরিচালক মুহাম্মদ হাসানুজ্জামানকে নির্বাচনি প্রশিক্ষণ ইনস...

Sep 15, 2025

More from this User

View all posts by admin