সাগরে লঘুচাপ, সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত

সাগরে লঘুচাপ, সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত

উত্তর বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। ফলে উপকূলে ঝড়ের আশঙ্কায় সব সমুদ্রবন্দরে তোলা হয়েছে তিন নম্বর সতর্কতা সংকেত।

সোমবার (২২ সেপ্টেম্বর) এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।

আবহাওয়াবিদ খো: হাফিজুর রহমান জানিয়েছেন, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় সঞ্চালনশীল মেঘমালা তৈরি হচ্ছে। উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা ও সমুদ্র বন্দরগুলোর ওপর দিয়ে দমকা/ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরগুলোকে তিন নম্বর পুনঃ তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। এ ছাড়া উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

ইইউডি/এএটি

Comments

0 total

Be the first to comment.

৩ বিভাগে ভারী বৃষ্টি হতে পারে Banglanews24 | জলবায়ু ও পরিবেশ

৩ বিভাগে ভারী বৃষ্টি হতে পারে

বৃষ্টিপাতের প্রবণতা ধীরে ধীরে কমছে। তবে এখনো আভাস আছে তিন বিভাগের ভারী বৃষ্টির।মঙ্গলবার (১৬ সেপ্টেম্...

Sep 16, 2025

More from this User

View all posts by admin