ফিল্মফেয়ারে ফিরে এলো ‘লাপাতা লেডিস’

ফিল্মফেয়ারে ফিরে এলো ‘লাপাতা লেডিস’

মুক্তির পর সিনেমাটি নিয়ে দারুণ মুগ্ধতা ছড়ায় বিশ্বজুড়ে। প্রেক্ষাগৃহ থেকে ওটিটি; প্রশংসায় ভেসেছিলো নিখোঁজ এক নববধূর গল্প। তারপর মাঝের সময়টুকু চুপচাপ। যেন মুগ্ধতার ইতি ঘটলো। কিন্তু ৭০তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস আসরে যেন তুমুল বেগে ফিরে এলো নিখোঁজ সেই নারীর অসাধারণ গল্পটি। পুরো ইন্ডাস্ট্রিকে মনে করিয়ে দিলো, তারকাহীন ‘লাপাতা লেডিস’-এর গল্পের শক্তি। 

সেরা সিনেমাসহ সর্বাধিক ১৩টি পুরস্কার জিতেছে আমির খান প্রযোজিত সিনেমাটি। সেরা পরিচালক হয়েছেন কিরণ রাও।

আসরে দ্বিতীয় সর্বোচ্চ ছয়টি স্বীকৃতি পেয়েছে ‘কিল’। সমালোচকদের দৃষ্টিতে সেরা সিনেমাসহ তিনটি বিভাগে পুরস্কার জিতেছে সুজিত সরকার পরিচালিত ‘আই ওয়ান্ট টু টক’। 

ভারতের ফিল্মফেয়ার ম্যাগাজিনের আয়োজনে ১১ অক্টোবর গুজরাটের আহমেদাবাদে ইকেএ অ্যারেনায় জমকালো আয়োজনে বিজয়ীদের নাম ঘোষণা ও পুরস্কার বিতরণ করা হয়। ২০২৪ সালে মুক্তিপ্রাপ্ত হিট ও প্রশংসিত হিন্দি সিনেমায় পারফরম্যান্সে সেরাদের মর্যাদাপূর্ণ ‘ব্ল্যাক লেডি’ দেওয়া হয়েছে এবারের আসরে। জাঁকজমকপূর্ণ এই আয়োজন সঞ্চালনা করেছেন শাহরুখ খান, করণ জোহর ও মনীষ পাল। অনুষ্ঠানে নেচেছেন অক্ষয় কুমার, অভিষেক বচ্চন, সিদ্ধান্ত চতুর্বেদি, কৃতি স্যানন ও অনন্যা পান্ডে। jwARI.fetch( $( "#ari-image-jw68eb5308a04cf" ) ); এক তালিকায় ৭০তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস

সেরা সিনেমা: লাপাতা লেডিস (আমির খান প্রোডাকশন্স)সেরা সিনেমা (সমালোচক): আই ওয়ান্ট টু টক (সুজিত সরকার)সেরা পরিচালক: কিরণ রাও (লাপাতা লেডিস)সেরা অভিনেতা: কার্তিক আরিয়ান (চান্দু চ্যাম্পিয়ন), অভিষেক বচ্চন (আই ওয়ান্ট টু টক)সেরা অভিনেতা (সমালোচক): রাজকুমার রাও (শ্রীকান্ত)সেরা অভিনেত্রী: আলিয়া ভাট (জিগরা)সেরা অভিনেত্রী (সমালোচক): প্রতিভা রান্তা (লাপাতা লেডিস)সেরা পার্শ্ব অভিনেতা: রবি কিষাণ (লাপাতা লেডিস)সেরা পার্শ্ব অভিনেত্রী: ছায়া কদম (লাপাতা লেডিস)সেরা নবাগত অভিনেতা: লক্ষ্য লালওয়ানি (কিল)সেরা নবাগতা অভিনেত্রী: নিতাংশি গোয়েল (লাপাতা লেডিস)সেরা নতুন পরিচালক: কুনাল কেমু (ম্যাডগাঁও এক্সপ্রেস), আদিত্য সুহাস জাম্ভালে (আর্টিক্যাল ৩৭০)সেরা মিউজিক অ্যালবাম: লাপাতা লেডিস (রাম সাম্পাত)সেরা গীতিকবি: প্রশান্ত পান্ডে (গান: সজনী, সিনেমা: লাপাতা লেডিস)সেরা গায়ক: অরিজিৎ সিং (গান: সজনী, সিনেমা: লাপাতা লেডিস)সেরা গায়িকা: মধুবন্তী বাগচি (গান: আজ কি রাত, সিনেমা: স্ত্রী টু)আরডি বর্মণ অ্যাওয়ার্ড (সেরা উদীয়মান সংগীতশিল্পী): অচিন্ত ঠাক্কার (জিগরা, মিস্টার অ্যান্ড মিসেস মাহি)সেরা গল্প: আদিত্য ধর, মোনাল ঠাক্কার (আর্টিক্যাল ৩৭০)সেরা চিত্রনাট্য: স্নেহা দেশাই (লাপাতা লেডিস)সেরা সংলাপ: স্নেহা দেশাই (লাপাতা লেডিস) jwARI.fetch( $( "#ari-image-jw68eb5308a0508" ) ); সেরা রূপান্তরিত চিত্রনাট্য: আই ওয়ান্ট টু টক (রিতেশ শাহ, তুষার শীতল জৈন)সেরা আবহ সংগীত: রাম সাম্পাত (লাপাতা লেডিস)সেরা চিত্রগ্রাহক: রাফি মেহমুদ (কিল)সেরা শিল্প নির্দেশনা: ময়ূর শর্মা (কিল)সেরা পোশাক পরিকল্পনা: দর্শন জালান (লাপাতা লেডিস)সেরা শব্দ বিন্যাস: সুভাষ সাহু (কিল)সেরা সম্পাদনা: শিবকুমার ভি. পানিকার (কিল)সেরা অ্যাকশন: সে-ইয়ং ও, পারভেজ শেখ (কিল)সেরা ভিএফএক্স: রিডিফাইন (মুনজিয়া)সেরা নৃত্য পরিচালনা: বোসকো-কিজার (গান: তওবা তওবা, ব্যাড নিউজ)আজীবন সম্মাননা: শ্যাম বেনেগাল (মরণোত্তর), জিনাত আমানসিনে আইকন অ্যাওয়ার্ড: দীলিপ কুমার, মীনা কুমারি, নূতন, বিমল রায়, অমিতাভ বচ্চন, জয়া বচ্চন, শ্রীদেবী, কাজল, রমেশ সিপ্পি ও করণ জোহর।

Comments

0 total

Be the first to comment.

এক টিকিটে তিন নাটক! BanglaTribune | বিনোদন

এক টিকিটে তিন নাটক!

নাট্যপ্রেমীদের জন্য এক অনন্য সন্ধ্যা অপেক্ষা করছে! চারুনীড়ম থিয়েটার উদযাপন করতে যাচ্ছে তাদের ১০০তম ম...

Sep 13, 2025

More from this User

View all posts by admin