ফরিদপুরে যুবদল নেতা গ্রেপ্তার

ফরিদপুরে যুবদল নেতা গ্রেপ্তার

ফরিদপুরে যুবদলের সহ-সভাপতি মাসুদুর রহমান লিমনের বাহিনী চাঁদার দাবিতে টেম্পু স্ট্যান্ডে তাণ্ডব চালিয়ে ১৬টি মাহেন্দ্র ভাঙচুরের ঘটনায় থানায় মামলা হয়েছে। এ ঘটনায় যুবদলের সহ-সভাপতি মাসুদুর রহমান লিমনকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (২৪ সেপ্টেম্বর) সকালে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাতে কোতোয়ালি থানায় একটি মামলা হয়।

বিষয়টি নিশ্চিত করে মামলার তদন্তকারী কর্মকর্তা ও কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) সাহেব আলী বলেন, এ ঘটনায় মঙ্গলবার রাতে থানায় মামলা হয়েছে। পরে মাসুদুর রহমান লিমনকে গ্রেপ্তার করা হয়েছে। এসআরএস

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin