ফ্যান ও এসি একসঙ্গে চালালে কী হয়

ফ্যান ও এসি একসঙ্গে চালালে কী হয়

ফ্যান ও এসি একসঙ্গে চালানোর বিষয়ে অনেক ধরনের জানা না জানা তথ্য আছে। বেশিরভাগ সময় ব্যবহারকারীরা বিভ্রান্ত হয়। দুটো কেন একসাথে চালাতে নিষেধ করা হয়? বেশি বিদ্যুৎ বিল এড়াতে? বেশি ঠাণ্ডা হয়ে যাবে? ঘরের ধুলা এসিতে আটকে যাবে? এরকম নানা সত্য অসত্য তথ্যতে সয়লাব চারপাশ। কিন্তু, এসি-ফ্যান একসঙ্গে চালালে এর সঙ্গে ধুলো আটকানোর কোনও বৈজ্ঞানিক ব্যাখ্যা নেই। আবার দুটো একসঙ্গে চললে সরাসরি কোনও বৈদ্যুতিক সমস্যা নেই। তবে কার্যকারিতা এবং শক্তি খরচের কারণে একসঙ্গে চালানো সাধারণত প্রয়োজনীয় বা সুবিধাজনক নয় বলে বলা হয়। সেটা কিরকম?

ফ্যান ও এসির কাজে ভিন্নতা আছে

এসি ঘরের তাপমাত্রা কমাতে বা কোল্ড এয়ার বের করতে কাজ করে। আর ফ্যান কেবল বাতাস ঘুরিয়ে দেয়, তাপমাত্রা কমায় না। কিন্তু বাতাস চলাচল বাড়ায়, যার ফলে ঘরে থাকা শীতল বা গরম বাতাস শরীরে অনুভূত হয়।

একসঙ্গে চালালে কী হবে

যখন আপনি এসি ছেড়ে রেখেছেন, সেটা স্বাভাবিকভাবে ঘরের তাপমাত্রা নিয়ন্ত্রণের কাজ করছে। সেসময়ে ফ্যান চালালে বাতাস আরও দ্রুত ঘুরে, ফলে ঘরের তাপমাত্রা সেন্সরে পৌঁছতে স্বাভাবিক সময়ের চেয়ে দেরি হতে পারে। এবং এই কারণে এমনিতে যে সময়ে এসি ঘরের তাপমাত্রা নিয়ন্ত্রণে নিতে পারে, ফ্যান চালালে তার চেয়ে বেশি সময় লাগতে পারে।

এসি যন্ত্র কনডেনসার এবং ইভাপোরেটরের মাধ্যমে বাতাস ঠাণ্ডা করে। ফ্যান অতিরিক্ত বাতাস নাড়ালে এসির কুলিং সিস্টেমের জন্য অতিরিক্ত চাপ তৈরি হতে পারে।

একসঙ্গে চালানো যায় তখন...

ঘর খুব বড় এবং এসির কুলিং একদম পৌঁছাচ্ছে না। ঘরে বাতাস খুব স্থির, ফলে শীতল বাতাস দ্রুত ছড়িয়ে দিতে ফ্যান ব্যবহার করা দরকার। তবে ফ্যান ধীর গতিতে চালানো সুবিধাজনক। এটা মনে রাখতে হবে, ফ্যান দ্রুত ঘর ঠাণ্ডা করার পরিবর্তে শরীরের ঠাণ্ডা অনুভূতিকে বাড়ায়, তবে এসির কার্যকারিতা বাড়ায় না।

Comments

0 total

Be the first to comment.

হয়ে যাক লুচি আর আলুর দম BanglaTribune | জীবনযাপন

হয়ে যাক লুচি আর আলুর দম

‘আশ্বিনে নব আনন্দ, উৎসব নব’। আশ্বিন আসতে না আসতেই বাতাসে গন্ধ, পুজো আসছে। শুরু হতে যাচ্ছে একের পর এক...

Sep 15, 2025
ছবিতে মহাসপ্তমী BanglaTribune | জীবনযাপন

ছবিতে মহাসপ্তমী

চলছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা। আজ (১৯ সেপ্টেম্বর) এই উৎসবের দ্বিতীয় দিনে উদয...

Sep 29, 2025

More from this User

View all posts by admin