গাড়িতে সামান্য ধাক্কা লেগেছে, বিরিয়ানি আর ঘুমে সব ঠিক হয়ে যাবে: বিজয়

গাড়িতে সামান্য ধাক্কা লেগেছে, বিরিয়ানি আর ঘুমে সব ঠিক হয়ে যাবে: বিজয়

দক্ষিণী সিনেমার জনপ্রিয় জুটি বিজয় দেবরকোন্ডা-রাশমিকা মান্দানার বাগদানের গুঞ্জনের রেশ না কাটতেই দুর্ঘটনার গুঞ্জন শুরু হয়। সোমবার (৬ অক্টোবর) সন্ধ্যায় তেলেঙ্গানার জগুলাম্বা গাদোয়াল জেলার আন্দাভালিতে গাড়ি দুর্ঘটনার শিকার হয়েছেন বিজয় দেবরকোন্ডা।

ভক্তদের আশ্বস্ত করে ‘এক্স’ হ্যান্ডলে তিনি লিখেছেন, ‘সব ঠিক আছে গাড়িটা সামান্য ধাক্কা খেয়েছে, কিন্তু আমরা সবাই ভালো আছি। বরং আমি শক্তি বাড়ানোর জন্য ওয়ার্কআউট করে মাত্র বাড়ি ফিরলাম। মাথায় একটু ব্যথা করছে,তবে একটা বিরিয়ানি আর ঘুমেই সব ঠিক হয়ে যাবে। ’

তিনি আরও লিখেন,‘আপনাদের আন্তরিকভাবে একটা আলিঙ্গন আর ভালোবাসা জানাই। খবর দেখে দুশ্চিন্তা করবেন না। ’

ভারতীয় গণমাধ্যমের বরাতে, দুর্ঘটনার সময় বিজয় গাড়ির ভেতরেই ছিলেন, তবে অক্ষত অবস্থায় তিনি ফিরে এসেছেন।  

রাশমিকা মান্দানার সঙ্গে বিজয়ের বাগদানের গুঞ্জন এখনো থামেনি। সম্প্রতি পরিবারের সঙ্গে পুট্টাপার্থিতে শ্রী সত্য সাই বাবার মহাসমাধিতে যাওয়ার সময় তার অনামিকায় একটি আংটি দেখা যায়, যা দেখে নেটিজেনদের ধারণা এটাই নাকি ‘বাগদানের আংটি’।  

২০১৮ সালের ব্লকবাস্টার ‘গীতা গোবিন্দম’ সিনেমায় একসঙ্গে কাজের পর থেকেই বিজয়-রাশমিকার প্রেমের গুঞ্জন শুরু হয়। এরপর ‘ডিয়ার কমরেড’এও তারা জুটি বাঁধেন। ২০২৩ সালে মালদ্বীপে একসঙ্গে ছুটি কাটানোর ছবির পর সেই গুঞ্জন আরও জোরালো হয়।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

এএটি

Comments

0 total

Be the first to comment.

যে কারণে ক্ষমা চাইলেন পপি Banglanews24 | বিনোদন

যে কারণে ক্ষমা চাইলেন পপি

প্রায় পাঁচ বছর আড়ালে ছিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রনায়িকা সাদিকা পারভীন পপি। আর তার...

Sep 13, 2025

More from this User

View all posts by admin