গাজাগামী নৌবহর আটককে দস্যুতা বললেন এরদোয়ান

গাজাগামী নৌবহর আটককে দস্যুতা বললেন এরদোয়ান

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান গাজার উদ্দেশে যাওয়া সহায়তা নৌবহর (সুমুদ ফ্লোটিলা) আটককে দস্যুতা বলে আখ্যায়িত করেছেন।

একে পার্টির এক সমাবেশে বক্তৃতা করতে গিয়ে তিনি বলেন, আন্তর্জাতিক জলসীমায় এ অভিযান প্রমাণ করে যে, গাজায় গণহত্যার দায় লুকাতে ইসরায়েলের দমনযন্ত্র পাগল হয়ে উঠেছে।

এরদোয়ান বলেন, গণহত্যাকারী নেতানিয়াহুর সরকার শান্তির সামান্য সুযোগও সহ্য করতে পারে না। গ্লোবাল সুমুদ ফ্লোটিলা আবারও বিশ্বকে গাজার নৃশংসতা ও ইসরায়েলের হত্যাযজ্ঞের মুখোশ দেখিয়ে দিয়েছে।

তিনি বলেন, আমরা ফিলিস্তিনি ভাই-বোনদের কখনো একা ছেড়ে দেবো না। যুদ্ধবিরতি ও শান্তি প্রতিষ্ঠায় সর্বশক্তি দিয়ে কাজ করবো।

ইসরায়েলি বাহিনী গাজার উদ্দেশে যাত্রা করা গ্লোবাল সুমুদ ফ্লোটিলার ৩৯টি নৌকা আটক করেছে। এসব নৌকায় বিদেশি কর্মী ও সহায়তা সামগ্রী ছিল, যাদের মধ্যে সুইডিশ জলবায়ু আন্দোলনকর্মী গ্রেটা থানবার্গও রয়েছেন।

সবশেষ আপডেটে সংগঠকরা জানিয়েছেন, এখন কেবল একটি নৌকা এখন ফিলিস্তিনি উপকূলের দিকে অগ্রসর হচ্ছে।

ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আটক কর্মীদের বহনকারী নৌযানগুলো ইসরায়েলি ভূখণ্ডে নিয়ে যাওয়া হচ্ছে, যেখানে তাদের বিরুদ্ধে বহিষ্কারের প্রক্রিয়া শুরু হবে।

মন্ত্রণালয়ের প্রকাশিত এক ভিডিওতে দেখা গেছে, সেন্যদের মাঝে জাহাজের ডেকে বসে আছেন গ্রেটা থানবার্গ—যিনি এই অভিযানে সবচেয়ে পরিচিত মুখ হিসেবে অংশ নিয়েছেন।

সূত্র: আল-জাজিরা

এমএসএম

Comments

0 total

Be the first to comment.

আমাদের ত্যাগ যেন বৃথা না যায়, নতুন প্রধানমন্ত্রীর কাছে আহতদের আর্তি Jagonews | আন্তর্জাতিক

আমাদের ত্যাগ যেন বৃথা না যায়, নতুন প্রধানমন্ত্রীর কাছে আহতদের আর্তি

নেপালে হাসপাতালে গিয়ে ‘জেন জি’ আন্দোলনে আহতদের খোঁজখবর নিয়েছেন সদ্য দায়িত্ব নেওয়া অন্তর্বর্তী সরকারে...

Sep 13, 2025

More from this User

View all posts by admin