গাজায় ত্রাণ নিয়ে যাওয়া নৌবহরের সুরক্ষায় রুবিওকে মার্কিন আইনপ্রণেতাদের চিঠি

গাজায় ত্রাণ নিয়ে যাওয়া নৌবহরের সুরক্ষায় রুবিওকে মার্কিন আইনপ্রণেতাদের চিঠি

গাজাগামী নৌবহর ‘সুমুদ ফ্লোটিলা’র সুরক্ষায় নিরাপদ যাত্রা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন মার্কিন কংগ্রেসের ১৮ জন সদস্য। দেশটির পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে উদ্দেশ্য করে মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) লেখা এক চিঠিতে ওই কথা বলা হয়। 

যৌথ স্বাক্ষর করা ওই চিঠিতে তারা লেখেন, সুমুদ ফ্লোটিলা বা এর বেসামরিক কর্মীদের ওপর যে কোনও হামলা আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন। যুক্তরাষ্ট্রের দায়িত্ব তার নাগরিকদের বিদেশি হামলা থেকে রক্ষা করা। আমরা আহ্বান জানাচ্ছি, নৌবহরের ওপর শত্রুতামূলক কর্মকাণ্ড প্রতিরোধ করুন এবং এর মানবিক মিশনের সফল সমাপ্তি নিশ্চিত করুন।

চিঠিতে আইনপ্রণেতারা উল্লেখ করেন, এই নৌবহর ইতোমধ্যেই অন্তত তিনবার হামলার শিকার হয়েছে।

চিঠিতে স্বাক্ষরকারীদের একজন হচ্ছেন রাশিদা তালিব। তিনি ২০১৯ সালে প্রথমবার মার্কিন কংগ্রেসে নির্বাচিত হয়ে ফিলিস্তিনি বংশোদ্ভূত প্রথম নারী হিসেবে ইতিহাস গড়েন। সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে তালিব বলেন, এই নৌবহর গাজায় ইসরায়েল কর্তৃক দুর্ভিক্ষের মুখে পড়া ফিলিস্তিনিদের জন্য মানবিক সহায়তা নিয়ে যাচ্ছে এবং এটিকে সম্পূর্ণভাবে সুরক্ষিত রাখা আবশ্যক।

তথ্যসূত্র: আল জাজিরা

Comments

0 total

Be the first to comment.

নেপালের পার্লামেন্ট ভাঙার প্রশ্নে থমকে আছে অন্তর্বর্তী সরকার গঠনের আলোচনা BanglaTribune | আন্তর্জাতিক

নেপালের পার্লামেন্ট ভাঙার প্রশ্নে থমকে আছে অন্তর্বর্তী সরকার গঠনের আলোচনা

নেপালে অন্তর্বর্তীকালীন সরকার গঠনে প্রেসিডেন্ট রাম চন্দ্র পাউদেল এবং সাবেক প্রধান বিচারপতি সুশীলা কা...

Sep 12, 2025

More from this User

View all posts by admin