‘স্বপ্ন বাড়ি’ নিয়ে আসছেন দীপু

‘স্বপ্ন বাড়ি’ নিয়ে আসছেন দীপু

অভিনেতা আনিসুর রহমান দীপু লম্বা সময় ধরে প্রবাসে আছেন। থিতু হয়েছেন যুক্তরাষ্ট্রে। অভিনয় থেকে ছুটি নিয়ে করছেন রিয়েল এস্টেট বিজনেস। তবে আসার কথা, আবার তিনি ফিরছেন পর্দায়।

এবার সঞ্চালনা। অনুষ্ঠানের নাম ‘স্বপ্ন বাড়ি’। আরটিভি’র জন্য নির্মাণ পরিকল্পিত অনুষ্ঠানটিতে দীপু তুলে ধরবেন বাড়ি কেনা-বেচার খবর।

পর্দায় ফেরা প্রসঙ্গে দীপু বলেন, ‘এই অনুষ্ঠান গতানুগতিক রিয়েল এস্টেট সংক্রান্ত অনুষ্ঠানগুলো থেকে একটু ব্যতিক্রম হবে। শুধু আলোচনার মধ্যে সীমাবদ্ধ না থেকে আরও অনেক বিষয় থাকবে, তাতে দর্শকরা রিয়েল এস্টেট সংক্রান্ত বিভিন্ন বিষয়ে পরিষ্কার ধারণা পাবেন। আরটিভির সিইও আশিকুর রহমান এবং শ্রদ্ধাভাজন প্রযোজক মনোয়ার পাঠান ভাইয়ের অনুপ্রেরণাতেই এই অনুষ্ঠান করা।’  

দীপু জানান, তার পরিকল্পনা, গ্রন্থনা ও উপস্থাপনায় শিগগিরই সম্প্রচারে আসবে ‘স্বপ্ন বাড়ি’।

এদিকে দেশের টিভি নাটক বা ম্যাগাজিন অনুষ্ঠানে কাজ না করলেও যুক্তরাষ্ট্র থেকেই নিজেকে মিডিয়ার সঙ্গে যুক্ত রাখার চেষ্টা জারি রেখেছেন দীপু। নিজের পরিচালনায় নির্মাণ করে চলেছেন একের পর এক মিউজিক ভিডিও। নিয়মিতভাবে উপস্থাপনাও করছেন বিভিন্ন স্থানীয় অনুষ্ঠানে। তারই আনুষ্ঠানিক রূপ হয়ে আসছে ‘স্বপ্ন বাড়ি’।

দীপুর প্রথম ধারাবাহিক নাটক ছিল ইমদাদুল হক মিলন রচিত আলোচিত ‘যুবরাজ’। কাকতালীয়ভাবেই নিউইয়র্ক যাওয়ার আগে দীপুর শেষ নাটক ছিল একই লেখকের ‘কোন গ্রামের মেয়ে’। এছাড়াও তিনি জনপ্রিয় ম্যাগাজিন ‘ইত্যাদি’র নাটিকায় নিয়মিত শিল্পীদের একজন ছিলেন।

Comments

0 total

Be the first to comment.

এক টিকিটে তিন নাটক! BanglaTribune | বিনোদন

এক টিকিটে তিন নাটক!

নাট্যপ্রেমীদের জন্য এক অনন্য সন্ধ্যা অপেক্ষা করছে! চারুনীড়ম থিয়েটার উদযাপন করতে যাচ্ছে তাদের ১০০তম ম...

Sep 13, 2025

More from this User

View all posts by admin