পাকিস্তানে আত্মঘাতী বিস্ফোরণ নিহত ১০

পাকিস্তানে আত্মঘাতী বিস্ফোরণ নিহত ১০

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটায় ফ্রন্টিয়ার কোরের (এফসি) আঞ্চলিক সদর দপ্তরের কাছে ভয়াবহ গাড়িবোমা হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৩০ জনের বেশি।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) কোয়েটার ব্যস্ত জারঘুন রোডে বিস্ফোরণের ঘটনাটি ঘটে। বিস্ফোরণের পরপরই এলাকাজুড়ে ভারী গুলিবর্ষণের শব্দ শোনা যায়, যা শহরে আতঙ্ক ছড়িয়ে দেয়।

প্রাদেশিক স্বাস্থ্যমন্ত্রী বখত মুহাম্মদ কাকার আল জাজিরাকে বলেন, নিহতদের মধ্যে দুজন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং বাকিরা সবাই সাধারণ নাগরিক।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি সিসিটিভি ফুটেজে দেখা যায়, একটি গাড়ি দ্রুত ঘুরে এফসির সদর দপ্তরের দিকে অগ্রসর হয় এবং কয়েক সেকেন্ডের মধ্যেই ভয়াবহ বিস্ফোরণ ঘটে।

স্থানীয় প্রশাসন জানায়, হামলায় একাধিক হামলাকারী জড়িত ছিল এবং বিস্ফোরণের পর গুলিবিনিময়ে তাদেরও হত্যা করা হয়।

পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি হামলার নিন্দা জানিয়ে বলেছেন, ভ্রান্তপথে পরিচালিত উগ্রপন্থীরা ভারতের এজেন্ডা বাস্তবায়ন করছে। তবে তিনি এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি।

ভারত এখনও এ অভিযোগের জবাব দেয়নি।

এমজে

Comments

0 total

Be the first to comment.

জামায়াত ক্ষমতায় এলে ভারতকে চিন্তিত হতে হবে: হর্ষবর্ধন শ্রিংলা Banglanews24 | আন্তর্জাতিক

জামায়াত ক্ষমতায় এলে ভারতকে চিন্তিত হতে হবে: হর্ষবর্ধন শ্রিংলা

জামায়াতে ইসলামীর হাতে একাত্তরের মুক্তিযুদ্ধের সময়ের রক্ত লেগে আছে উল্লেখ করে বাংলাদেশে হাইকমিশনারের...

Sep 12, 2025
গাজায় ইসরায়েলের বোমাবর্ষণে নিহত শতাধিক, নিরাপদ আশ্রয়ে ছুটছে মানুষ Banglanews24 | আন্তর্জাতিক

গাজায় ইসরায়েলের বোমাবর্ষণে নিহত শতাধিক, নিরাপদ আশ্রয়ে ছুটছে মানুষ

ফিলিস্তিনের গাজা শহরে গত দুই বছর ধরে চলমান আগ্রাসনের মধ্যে সবচেয়ে ভয়াবহ হামলা চালিয়েছে দখলদার ইসর...

Sep 17, 2025
ব্রাজিলে অভ্যুত্থান ষড়যন্ত্রে বলসোনারোর ২৭ বছরের কারাদণ্ড Banglanews24 | আন্তর্জাতিক

ব্রাজিলে অভ্যুত্থান ষড়যন্ত্রে বলসোনারোর ২৭ বছরের কারাদণ্ড

ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জাইর বলসোনারোকে সামরিক অভ্যুত্থান ষড়যন্ত্রের দায়ে ২৭ বছরের বেশি কারাদণ্ড...

Sep 12, 2025

More from this User

View all posts by admin