গাজায় যুদ্ধ বন্ধের দাবিতে গ্রিসে বিশাল বিক্ষোভ

গাজায় যুদ্ধ বন্ধের দাবিতে গ্রিসে বিশাল বিক্ষোভ

গাজায় যুদ্ধ বন্ধের দাবিতে বিশাল বিক্ষোভ হয়েছে ইউরোপের দেশ গ্রিসে। শনিবার (২০ সেপ্টেম্বর) দেশটির রাজধানী এথেন্সেররাজপথে নামে শত শত ফিলিস্তিন সমর্থক।

পার্লামেন্ট ঘেরাও করে প্রতিবাদ জানায় তারা। ইসরায়েলের আগ্রাসী কর্মকান্ডের তীব্র নিন্দাও জানায় বিক্ষোভকারীরা। গ্রিক সরকারকে তেলআবিবের সাথে সম্পর্ক ছিন্নের দাবি জানায় তারা।

এসময় ফিলিস্তিনের পতাকা ও ব্যানার হাতে জড়ো হয় নানা শ্রেণি-পেশার মানুষ। গাজায় ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে স্লোগান দেয় তারা।

এক বিক্ষোভকারী বলেন, গ্রিসের ইসরায়েলের সাথে সমস্ত সামরিক, বাণিজ্য এবং সাংস্কৃতিক সহযোগিতা বন্ধ করা উচিত। অন্যদিকে একজন শিক্ষার্থী ফিলিস্তিনি সহপাঠীদের সাথে সংহতি প্রকাশ করেন, যাদের স্কুলে বোমা হামলা করা হয়েছে।

বেনিয়ামিন নেতানিয়াহুর গাজা সিটি দখল অভিযানের তীব্র নিন্দা জানান আন্দোলনকারীরা। অবিলম্বে হামাসের সাথে যুদ্ধবিরতি চুক্তির দাবিও জানান তারা।

/এমএইচ

Comments

0 total

Be the first to comment.

চার্লি কার্কের হত্যাকাণ্ডে অভিযুক্ত ২২ বছর বয়সী টেইলর রবিনসনকে গ্রেফতার JamunaTV | আন্তর্জাতিক

চার্লি কার্কের হত্যাকাণ্ডে অভিযুক্ত ২২ বছর বয়সী টেইলর রবিনসনকে গ্রেফতার

ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র এবং যুক্তরাষ্ট্রের জনপ্রিয় ভাষ্যকার চার্লি কার্ক হত্যাকাণ্ডের ঘটনায়...

Sep 12, 2025

More from this User

View all posts by admin