গাজীপুরে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে একজন গ্রেপ্তার

গাজীপুরে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে একজন গ্রেপ্তার

গাজীপুর মহানগরীর কাশিমপুর থানাধীন সুরাবাড়ী এলাকায় আট বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। বুধবার (১ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনায় জড়িত অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সন্ধ্যায় ওই শিশুর মা বাদী হয়ে কাশিমপুর থানায় একটি মামলা করেছেন।

ধর্ষণের মামলায় একজনকে গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করে কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, প্রাথমিকভাবে শিশুটিকে ধর্ষণের আলামত পাওয়া গেছে। তাকে ডাক্তারি পরীক্ষার জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তির নাম ভজেন্দ্র সরকার (৫৫)। পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, শিশুটি বুধবার বেলা সাড়ে ১১টার দিকে ভজেন্দ্র সরকারের বাড়ির পাশে অন্য শিশুদের সঙ্গে খেলছিল। একপর্যায়ে ভজেন্দ্র তাকে ডেকে নিয়ে যান। এরপর নিজের বসতঘরে নিয়ে শিশুটিকে ধর্ষণ করেন বলে অভিযোগ। পরে শিশুটির স্বজন ও স্থানীয় বাসিন্দারা ভজেন্দ্র সরকারের ঘর থেকে গামছা দিয়ে মুখ বাঁধা অবস্থায় শিশুটিকে উদ্ধার করেন। এ সময় ভজেন্দ্র সরকারকে আটক করেন জনতা। এ নিয়ে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে কাশিমপুর থানা–পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁকে গ্রেপ্তার করে।

Comments

0 total

Be the first to comment.

গাজীপুরে নারীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় সাংবাদিকসহ ৪ জনকে মারধর Prothomalo | জেলা

গাজীপুরে নারীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় সাংবাদিকসহ ৪ জনকে মারধর

গাজীপুরের কাশিমপুরে এক নারীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় সাভারে কর্মরত বেসরকারি ইনডিপেনডেন্ট টেলিভিশন...

Sep 24, 2025

More from this User

View all posts by admin