‘সুদের টাকার জন্য’ গৃহবধূর শরীরে আগুন, ৫ দিন পর মৃত্যু

‘সুদের টাকার জন্য’ গৃহবধূর শরীরে আগুন, ৫ দিন পর মৃত্যু

চাঁদপুরের ফরিদগঞ্জে আগুনে দগ্ধ গৃহবধূ শাহনাজ বেগম ওরফে লাকি (৩৫) মারা গেছেন। বুধবার বিকেলে রাজধানীতে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

মৃত শাহনাজ বেগম উপজেলার পাইকপাড়া উত্তর ইউনিয়নের উপাদিক গ্রামের আমিনুল খানের স্ত্রী। তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ আলম ও স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য আব্দুল হামিদ।

গত শুক্রবার রাতে প্রতিবেশী নাছিমা বেগম (৪২) ও তাঁর লোকজন সুদের টাকার জন্য কেরোসিন ঢেলে শাহনাজ বেগমের শরীরে আগুন ধরিয়ে দেন বলে অভিযোগ। এ ঘটনায় করা মামলায় নাছিমাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্রের ভাষ্য, নাছিমা সুদে টাকা খাটান। এক বছর আগে তাঁর কাছ থেকে ৫০ হাজার টাকা ধার নেন শাহনাজ বেগম। সেই টাকা পরিশোধ করা হয়েছে। কিন্তু গত কয়েক মাস আগে শাহনাজের কাছে আরও টাকা পাবেন বলে দাবি করেন নাছিমা। এ নিয়ে তাঁদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। সেই বিরোধের জের ধরে গত শুক্রবার রাতে নাছিমা বেগম ও তাঁর লোকজন শাহনাজের গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন।

পরে স্থানীয় লোকজন শাহনাজকে উদ্ধার করে প্রথমে চাঁদপুর জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাঁকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়।

Comments

0 total

Be the first to comment.

গাজীপুরে নারীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় সাংবাদিকসহ ৪ জনকে মারধর Prothomalo | জেলা

গাজীপুরে নারীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় সাংবাদিকসহ ৪ জনকে মারধর

গাজীপুরের কাশিমপুরে এক নারীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় সাভারে কর্মরত বেসরকারি ইনডিপেনডেন্ট টেলিভিশন...

Sep 24, 2025

More from this User

View all posts by admin