গাজীপুরে ডিভাইডারের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেলের ২ আরোহী নিহত

গাজীপুরে ডিভাইডারের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেলের ২ আরোহী নিহত

গাজীপুর মহানগরের পুবাইল থানার সমরসিং এলাকায় সড়কের ডিভাইডারের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন।  

সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে হাবিব পাম্পের সামনে বাইপাস-গাউসিয়া সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- গাজীপুর মহানগরের পুবাইল থানার তালটিয়া পূর্বপাড়া এলাকার মানিক মিয়ার ছেলে শান্ত (১৫) ও একই থানার তালটিয়া বাথানবাড়ী এলাকার জামান মিয়ার ছেলে লিখন (২১)।  

গাজীপুর মেট্রোপলিটনের পুবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম জানান, কালীগঞ্জের উলুখোলা থেকে মোটরসাইকেলযোগে বেপরোয়া ও দ্রুত গতিতে মীরেরবাজার এলাকায় যাচ্ছিলেন লিখন ও শান্ত। এক পর্যায়ে তারা পুবাইল থানার সমরসিং এলাকায় পৌঁছায়। এ সময় সড়কের ডিভাইডারের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেলসহ লিখন ও শান্ত সড়কে পড়ে যায়। এতে তারা মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ দুটি উদ্ধার করে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।  

আরএস/আরবি

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin