পিরোজপুরে সাব-রেজিস্ট্রি অফিসে দুদকের অভিযান, টাকা উদ্ধার 

পিরোজপুরে সাব-রেজিস্ট্রি অফিসে দুদকের অভিযান, টাকা উদ্ধার 

পিরোজপুর করেসপনডেন্ট:

পিরোজপুর জেলা সাব-রেজিস্ট্রি অফিসে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে দুদক এর পিরোজপুর সমন্বিত জেলা কার্যালয়ের একটি দল জেলা সাব-রেজিস্ট্রি অফিসের বিভিন্ন অনিয়ম তদন্তে এই অভিযান পরিচালনা করে। দুপুর ১টায় শুরু হ‌ওয়া তিন ঘণ্টাব্যাপী অভিযানের নেতৃত্ব দেন দুদকের সহকারী পরিচালক মো. জাকির হোসেন। 

‎দুদক সূত্রে জানা যায়, পিরোজপুর জেলা ও সদর সাব-রেজিস্ট্রারের কার্যালয়ে অনিয়ম, দুর্নীতি, দলিল জালিয়াতি ও জমির দলিল রেজিস্ট্রেশনে অতিরিক্ত টাকা আদায়সহ বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে দুদক এই অভিযান পরিচালনা করে। প্রথমে এনফোর্সমেন্ট টিম ছদ্মবেশে অফিসে আসা সেবাপ্রার্থীদের সঙ্গে কথা বলে তথ্য সংগ্রহ করে। এ সময় প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পায় তারা।

দুদকের সহকারী পরিচালক মো. জাকির হোসেন জানান, সনদধারী তল্লাশিকারক ও নকলনবিশদের অফিস কক্ষে বসে অফিস করতে দেখা যায়, যা নিয়মবহির্ভূত। এছাড়া শিল্পী রানী বিশ্বাস ও মরজিনা খানম নামে দুই নকলনবিশের কাছ থেকে নগদ ৬৭ হাজার টাকা উদ্ধার করা হয়। টাকার সঠিক উৎস জানার জন্য তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ সময় তদন্তে পাওয়া অনিয়মের প্রতিবেদন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে বলেও জানান তিনি। তবে দুদকের অভিযানের সময় জেলা রেজিস্ট্রার শেখ মছিউল ইসলাম তার কার্যালয়ে উপস্থিত ছিলেন না।

/এএইচএম

Comments

0 total

Be the first to comment.

চুয়াডাঙ্গার দুইটি সংসদীয় আসনের ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ  JamunaTV | সারাদেশ

চুয়াডাঙ্গার দুইটি সংসদীয় আসনের ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ 

চুয়াডাঙ্গা জেলার দুইটি সংসদীয় আসনের খসড়া ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। খসড়া তা...

Sep 13, 2025

More from this User

View all posts by admin