গীতিকবি কুমার বিশ্বজিৎ, কণ্ঠশিল্পী কিশোর

গীতিকবি কুমার বিশ্বজিৎ, কণ্ঠশিল্পী কিশোর

এবারই প্রথম পূর্ণাঙ্গ কোনও গান লিখেছেন নন্দিত সংগীতশিল্পী কুমার বিশ্বজিৎ। সুরও দিয়েছেন তিনিই। নাম দিয়েছেন ‘জটিল মানুষ’। আর তাতে কণ্ঠ বসিয়ে সংগীতায়োজন করেছেন তারই শিষ্য কিশোর দাস।

এখানেই শেষ নয়, কুমার বিশ্বজিতের প্রথম গীতিকবিতা বলে কথা! গানটির ভিডিও নির্মাণ হয়েছে গল্পের আদলে। যাতে কিশোরের সঙ্গে অভিনয় করেছেন মীর সাব্বির আর মুকিত জাকারিয়ার মতো অভিনেতারা। বিশেষ চমক হিসেবে গানটির র‌্যাপ ও ভিডিওতে মডেল হিসেবে আছেন পান্থ কানাই-এর মতো সংগীতশিল্পীও। আর পুরো ভিডিওটি বানিয়েছেন আরাফাত সেতু।

কথা, সুর, কণ্ঠ আর ভিডিওর গল্প মিলে জমজমাট এই গানচিত্রটি ইউটিউবে প্রকাশ হলো সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায়।কুমার বিশ্বজিতের লেখা পূর্ণাঙ্গ কোনও গানে কণ্ঠ দিতে পারাটা কিশোরের কাছে স্বপ্নপূরণের মতো—এমনটাই জানালেন কিশোর। তার ভাষায়, ‘এতো বড় মাপের একজন শিল্পীর কাছ থেকে আমার জন্য এ এক পরম পাওয়া। তিনি এর আগে বেশ কয়েকটি গানের স্থায়ী, অন্তরা—এসব লিখেছেন। কিন্তু পুরো একটি গান লেখা এবারই প্রথম। ফলে এটা আমার জন্য বিশেষ প্রাপ্তি।’

কুমার বিশ্বজিতের সুরে আগেও অডিও ও চলচ্চিত্রে কিশোর অন্তত ৭টি গানে কণ্ঠ দিয়েছেন।

একমাত্র পুত্র নিবিড় কুমারের চিকিৎসার কারণে অনেকদিন ধরেই কানাডায় থাকছেন কুমার বিশ্বজিৎ। সেখান থেকে তিনি বললেন, ‘কিশোর আমার ভীষণ স্নেহের। দারুণ গায়, সুর করে। চেষ্টা আছে নিজেকে ছাড়িয়ে যাওয়ার। ওর খুব চাওয়া ছিল, আমি যেন নতুন একটা গান লিখে দিই। মূলত ওর আবদার রক্ষার্থে গানটি লেখা ও সুর করা। আমি গানটা শুনেছি, ভালো গেয়েছে। শ্রোতারা ওর কণ্ঠে গানটি পছন্দ করবে বলে আমার বিশ্বাস।’ jwARI.fetch( $( "#ari-image-jw6908c499b631e" ) );

Comments

0 total

Be the first to comment.

এক টিকিটে তিন নাটক! BanglaTribune | বিনোদন

এক টিকিটে তিন নাটক!

নাট্যপ্রেমীদের জন্য এক অনন্য সন্ধ্যা অপেক্ষা করছে! চারুনীড়ম থিয়েটার উদযাপন করতে যাচ্ছে তাদের ১০০তম ম...

Sep 13, 2025

More from this User

View all posts by admin