ঘরের চালে বজ্রপাত, বারান্দায় থাকা স্বামী-স্ত্রীর মৃত্যু

ঘরের চালে বজ্রপাত, বারান্দায় থাকা স্বামী-স্ত্রীর মৃত্যু

কুড়িগ্রামের উলিপুর উপজেলার ব্রহ্মপুত্র নদ বে‌ষ্টিত সীমান্তবর্তী সাহেবের আলগা ইউনিয়নে বজ্রপাতে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়ে‌ছে। মঙ্গলবার (৩০ সে‌প্টেম্বর) সন্ধ্যায় ইউ‌নিয়নের সাহেবের আলগা গ্রামে এ ঘটনা ঘটে। উ‌লিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) জিল্লুর রহমান এ তথ্য নি‌শ্চিত করেছেন।মৃত দুজন হলেন– কৃষক জাহাঙ্গীর হোসেন (৪২) এবং তার স্ত্রী রুবি বেগম (৩৫)। ঘটনাস্থল ঘুরে প‌রিবারের বরাতে পু‌লিশ জানায়, মঙ্গলবার সন্ধ্যায় হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে ঝড়ো বাতাস ওঠে। এ সময় জাহাঙ্গীরের ঘরের টিনের চালে বজ্রপাত ঘটে। জাহাঙ্গীর ও তার স্ত্রী রুবি বেগম বারান্দায় ছিলেন। ঘরের ভেতর তাদের সন্তানরা অবস্থান করছিল। বজ্রপাতের আঘাতে ঘটনাস্থলেই স্বামী-স্ত্রী মারা যান। তবে ঘরের ভেতর থাকা তাদের সন্তানরা অক্ষত রয়েছেন।ও‌সি জিল্লুর রহমান বলেন, বজ্রাঘাতে স্বামী স্ত্রী মৃত্যুর ঘটনায় এক‌টি অপমৃত্যু মামলা ন‌থিভুক্ত করা হয়েছে।

 

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin