ঘুষি মেরে বিমানের মনিটর ভাঙলেন যাত্রী

ঘুষি মেরে বিমানের মনিটর ভাঙলেন যাত্রী

সিলেট-লন্ডন রুটের বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটের এক যাত্রী ঘুষি মেরে ভেঙে দিয়েছেন বিমানের একটি মনিটর। এটির মূল্য প্রায় ১১ লাখ টাকা।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) লন্ডন থেকে ছেড়ে আসা এ ফ্লাইট (বিজি-২০১) সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সকালে অবতরণ করে। অবতরণের পর বিমান বাংলাদেশ কর্তৃপক্ষ মো. শওকত আলী নামের অভিযুক্ত যাত্রীকে আটক করে। বর্তমানে তিনি ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট এমদাদুল হক মিলনের হেফাজতে রয়েছেন।

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ম‍্যানেজার হাফিজ আহমদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘অভিযুক্তের বিরুদ্ধে আইনিব‍্যবস্থা প্রক্রিয়াধীন।’

ওসমানী বিমানবন্দর ইমিগ্রেশনের ডিউটি অফিসার মো. আব্দুর রাজ্জাক জানান, ওই যাত্রী মদ্যপ ছিলেন।

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin