কক্সবাজারে হচ্ছে আরাফাত রহমান কোকো মেমোরিয়াল বিচ ক্রিকেট

কক্সবাজারে হচ্ছে আরাফাত রহমান কোকো মেমোরিয়াল বিচ ক্রিকেট

কক্সবাজারে হতে যাচ্ছে ‘আরাফাত রহমান কোকো মেমোরিয়াল কর্পোরেট বিচ ক্রিকেট টুর্নামেন্ট’ । ২১ থেকে ২৩ নভেম্বর আয়োজিত এই তিন দিনের উৎসবকে ঘিরে কক্সবাজার রূপ নেবে ক্রীড়া, সংস্কৃতি ও বিনোদনের মিলনমেলায়। বাংলাদেশ ক্রিকেটে আরাফাত রহমান কোকোর অবদানকে স্মরণ ও শ্রদ্ধা জানিয়ে এটি করা হচ্ছে।

টুর্নামেন্টে অংশ নেবে দেশের শীর্ষ ১৬টি কর্পোরেট দল, যেখানে থাকবেন প্রায় ৩২০+ খেলোয়াড় ও কর্মকর্তা। ক্রিকেটের পাশাপাশি আয়োজনের অংশ হিসেবে থাকছে কনসার্ট, দেশীয় ও আদিবাসী সাংস্কৃতিক পরিবেশনা, ফুড ফেস্টিভ্যাল এবং বিচ ক্লিনিং ক্যাম্পেইনসহ সামাজিক দায়বদ্ধতামূলক কার্যক্রম। প্রতিদিন হাজারো দর্শকের অংশগ্রহণে এই আয়োজন হয়ে উঠবে এক অনন্য জাতীয় উৎসবে।

এই ইভেন্টের আনুষ্ঠানিক ঘোষণা উপলক্ষে রাজধানী ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে অ্যানাউন্সমেন্ট প্রেস মিট অনুষ্ঠান হয়। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন এবং আয়োজকদের পক্ষ থেকে উপস্থিত ছিলেন অরা ভিশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ রবিউর রহমান (রবিন), পরিচালক আহসান আলী, ইমরান হোসেন বাধন, তুহিন বেপারী এবং চেয়ারম্যান মো. ইব্রাহিম খলিল। এছাড়াও অনুষ্ঠানে ইমপ্লিমেন্টেশন পার্টনার স্পেলবাউন্ডের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি হাবিবুল বাশার সুমন বলেন, ‘আমাদের দেশের কর্পোরেট হাউসগুলো যদি এভাবেই খেলাধুলা, সমাজ ও পরিবেশের উন্নয়নে এগিয়ে আসে, তবে বাংলাদেশ আরও প্রাণবন্ত, আরও ইতিবাচক এক দৃষ্টান্ত হয়ে ওঠবে।’

অনুষ্ঠানের সভাপতি মো. ইব্রাহিম খলিল বলেন, ‘এই আয়োজন কেবল একটি ক্রিকেট টুর্নামেন্ট নয়, এটি আমাদের জাতীয় ঐক্য, করপোরেট সম্প্রীতি, সংস্কৃতির উৎসব এবং পর্যটন প্রসারের এক অনন্য উদাহরণ হয়ে থাকবে।’

অতিথিরা জানান, সামনে অনুষ্ঠিত হতে যাচ্ছে ফিজিক্যাল চ্যালেন্জড ক্রিকেটার্স ক্রিকেট কার্নিভাল সিজন। দেশে এটি হবে শারীরিকভাবে চ্যালেঞ্জড ক্রিকেটারদের প্রথম জাতীয় পর্যায়ের উৎসবমুখর টুর্নামেন্ট। দেশের আটটি বিভাগ থেকে ৮টি দল অংশ নেবে এই প্রতিযোগিতায়। এছাড়াও এবারের বিজয় দিবস উদযাপনের অংশ হিসেবে আগামী ১২ ডিসেম্বর রাজধানীর হাতিরঝিলে অনুষ্ঠিত হতে যাচ্ছে একটি ভিক্টরি ম্যারাথন প্রতিযোগিতা যা সবার জন্য উন্মুক্ত থাকবে।

Comments

0 total

Be the first to comment.

চট্টগ্রামে কোরিয়ান ইপিজেডে নারী ফুটবলারদের সঙ্গে দেখা করলেন তাবিথ আউয়াল BanglaTribune | খেলা

চট্টগ্রামে কোরিয়ান ইপিজেডে নারী ফুটবলারদের সঙ্গে দেখা করলেন তাবিথ আউয়াল

বাংলাদেশ নারী জাতীয় ফুটবল দলের আবাসিক ক্যাম্প চলছে চট্টগ্রামের কোরিয়ান ইপিজেডের মাঠে। ফুটবলারদের সঙ্...

Oct 02, 2025
আশরাফুল আউট, বুলবুল ইন! BanglaTribune | খেলা

আশরাফুল আউট, বুলবুল ইন!

গত ৮ জুলাই ঢাকা বিভাগীয় ক্রীড়া সংস্থার নতুন অ্যাডহক কমিটিতে জায়গা হয়েছিল মোহাম্মদ আশরাফুলের। সেই কমি...

Sep 12, 2025

More from this User

View all posts by admin