গিফট নিয়ে হয়ে গেলাম প্রতারক: তিশা

গিফট নিয়ে হয়ে গেলাম প্রতারক: তিশা

দীর্ঘ গুজব-গুঞ্জন শেষে অবশেষে সিনেমায় অভিষেক হতে যাচ্ছে তানজিন তিশার। তাও আবার দেশের প্রধান নায়কের সঙ্গে। এটা যে কোনও নায়িকার জন্য সর্বোচ্চ ওপেনিং ফরমেট। শুটিং চলছে শাকিব-তিশার। সেট থেকে লিক হচ্ছে নানাবিধ ফুটেজও। চলছে তিশাকে ঘিরে অম্লমধুর সিনেমাটিক জল্পনা।

এরমধ্যে রীতিমতো বাজ পড়ার মতো ঘটনা ঘটে গেলো তিশাকে ঘিরে। যা সিনেমার পিচ্ছিল পথে নবাগতার জন্য আত্মঘাতী। মঙ্গলবার (২১ অক্টোবর) ঝিনুক নামের এক নারী উদ্যোক্তা প্রকাশ হলো, একটি শাড়ি নিয়ে তানজিন তিশার বিরুদ্ধে ‘প্রতারণা’র অভিযোগ। 

উদ্যোক্তার অসহায় দাবি, তিশা তার কাছ থেকে ফ্রি শাড়ি নিয়ে প্রতিশ্রুতি ভেঙেছে। এমন অভিযোগ ঘিরে বর্তমানে সোশ্যাল মিডিয়ায় চলছে ব্যাপক আলোচনা।

অভিযোগকারী জানান, ঘটনার সূত্রপাত গত জানুয়ারিতে। তিশা তার ভেরিফায়েড ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ‘এ্যাপোনিয়া’ নামে একটি অনলাইন ফ্যাশন পেজে যোগাযোগ করেন। সেখানে তিনি কয়েকটি জামদানি শাড়ির ছবি চান। উদ্যোক্তা ঝিনুক জানান, তিশা একটি হলুদ জামদানি শাড়ি পছন্দ করেন, যার দাম ছিল ২৮ হাজার ৮০০ টাকা। তার জনপ্রিয়তা বিবেচনায় ঝিনুক প্রস্তাব দেন- শাড়িটি ফ্রি দেবেন, তবে শর্ত হলো তিশা সেটি পরে ছবি তুলে তার সোশ্যাল মিডিয়ায় ব্র্যান্ডটির প্রচারণা করবেন। তিশা প্রস্তাবে রাজি হন এবং শাড়িটি তার বাসায় পৌঁছে দেওয়া হয়। jwARI.fetch( $( "#ari-image-jw68f776cfc5ceb" ) ); এরপর গত ১০ মাস কেটে গেলেও তিশা সেই প্রতিশ্রুতি রক্ষা করেননি। উদ্যোক্তার দাবি, একাধিকবার ফোন, ভয়েস মেসেজ ও হোয়াটসঅ্যাপে যোগাযোগের চেষ্টা করেও তিশার কোনও সাড়া পাওয়া যায়নি। এখন তিনি শাড়ির দাম ফেরত চান, না হলে আইনগত ব্যবস্থা নেবেন।

এমন অভিযোগ হাতে পেয়ে সামাজমাধ্যম যখন মজায় লিপ্ত, তখন তানজিন তিশা তার ফেসবুক পেজে আনুষ্ঠানিকভাবে প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি লেখেন, ‘গিফট নিয়ে হয়ে গেলাম প্রতারক! হা..হা..!’

এরপর পর অভিযোগকারী ঝিনুকের উদ্দেশ্যে তিশা বলেন, ‘ফটোশুটই যদি করাতে চান পারিশ্রমিক কই? আজব নারী উদ্যোক্তা! আপনার গিফটরে সালাম।’

যদিও এই সালামের অর্থ পরিষ্কার করেননি তিশা। ফলে বলা যাচ্ছে নাম শাড়ি তিনি ফেরত দেবেন, নাকি টাকা পরিশোধ করবেন নাকি গত ১০ মাসের মতোই অধরা থেকে যাবেন ঝিনুকের কাছে! jwARI.fetch( $( "#ari-image-jw68f776cfc5d1f" ) );

Comments

0 total

Be the first to comment.

এক টিকিটে তিন নাটক! BanglaTribune | বিনোদন

এক টিকিটে তিন নাটক!

নাট্যপ্রেমীদের জন্য এক অনন্য সন্ধ্যা অপেক্ষা করছে! চারুনীড়ম থিয়েটার উদযাপন করতে যাচ্ছে তাদের ১০০তম ম...

Sep 13, 2025

More from this User

View all posts by admin