গণঅধিকার পরিষদ ও এনসিপির একীভূত হওয়ার সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

গণঅধিকার পরিষদ ও এনসিপির একীভূত হওয়ার সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, গণঅধিকার পরিষদ ও এনসিপির একীভূত হওয়ার সুযোগ নেই। এনসিপিতে যোগ দিতে হলে সদস্য ফরম পূরণ করতে হবে। এছাড়া, নির্বাচনেও এনসিপির হয়েই দাঁড়াতে হবে।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাতে প্রতীক ইস্যুতে এক জরুরি সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, শাপলা পেতে কোন আইনি বাঁধা দেখছি না। এখানে ইসি স্বৈরাচারী ও বৈষম্যমূলক আচরণ করেছে। প্রতীক প্রশ্নে কোন ছাড় দেয়া হবে না। ব্যাখ্যা দিয়েই কমিশনকে যেতে হবে। এ সময় দলটির চিঠির সমাধান না করে কমিশন থেকে চিঠি পাঠানোকে অসাংবিধানিক বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, বিএনপির অনেক নেতা ভারতের পক্ষে কথা বলছে। সেনাবাহিনী, বিএনপি, জাতীয় পার্টি ও আওয়ামী লীগ একপক্ষ। বিএনপিকে জনগণের কাতারে আসা উচিত।

/আরএইচ

Comments

0 total

Be the first to comment.

লেজুড়বৃত্তিক ছাত্র-শিক্ষক রাজনীতির মাশুল দিতে হচ্ছে: বদিউল আলম মজুমদার JamunaTV | জাতীয়

লেজুড়বৃত্তিক ছাত্র-শিক্ষক রাজনীতির মাশুল দিতে হচ্ছে: বদিউল আলম মজুমদার

ফাইল ছবি।নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার বলেছেন, লেজুড়বৃত্তিক শিক্ষক ও ছ...

Sep 13, 2025

More from this User

View all posts by admin