১৫ ক্লাবের প্রতিনিধির নাম অন্তর্ভুক্তি স্থগিত, আপাতত ভোটাধিকার

১৫ ক্লাবের প্রতিনিধির নাম অন্তর্ভুক্তি স্থগিত, আপাতত ভোটাধিকার

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদ নির্বাচনে তৃতীয় বিভাগ বাছাই ক্রিকেট থেকে উঠে আসা বিতর্কিত ১৫টি ক্লাবের কাউন্সিলর বা প্রতিনিধির নাম চূড়ান্ত ভোটার তালিকায় অন্তর্ভুক্তির কার্যক্রম স্থগিত করেছেন হাইকোর্ট। এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি খিজির আহমেদ চৌধুরী ও বিচারপতি সৈয়দ হাসান যুবায়েরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ মঙ্গলবার রুলসহ এ আদেশ দেন।

গত আওয়ামী লীগ সরকারের সময়ে তৃতীয় বিভাগ বাছাই ক্রিকেট থেকে উঠে আসা বিতর্কিত ১৫টি ক্লাবের কাউন্সিলর বা প্রতিনিধিদের নাম রেখে ২৬ সেপ্টেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করে বিসিবির নির্বাচন কমিশন।

ভোটার তালিকায় ১৫টি ক্লাবের কাউন্সিলর বা প্রতিনিধির নাম অন্তর্ভুক্তির বৈধতা নিয়ে বিসিবির সাবেক সভাপতি ফারুক আহমেদ ওই রিট করেন। তফসিল অনুসারে, বিসিবির নির্বাচন ৬ অক্টোবর অনুষ্ঠিত হবে।

আদালতে রিট আবেদনকারীর পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী মো. জহিরুল ইসলাম। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মুহা. এরশাদুল বারী খন্দকার।

চূড়ান্ত ভোটার তালিকায় ১৫টি ক্লাবের কাউন্সিলর বা প্রতিনিধির নাম অন্তর্ভুক্তি কেন অবৈধ ঘোষণা করা হবে না, রুলে তা জানতে চাওয়া হয়েছে বলে জানান ডেপুটি অ্যাটর্নি জেনারেল মুহা. এরশাদুল বারী খন্দকার। তিনি প্রথম আলোকে বলেন, অনিয়মের অভিযোগ ওঠা ১৫টি ক্লাবের প্রতিনিধিদের নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্তির কার্যক্রম স্থগিত করা হয়েছে। নাম অন্তর্ভুক্তি স্থগিত হওয়ায় আপাতত ১৫টি ক্লাবের কাউন্সিলর বা প্রতিনিধি ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ পাচ্ছেন না। তবে বিসিবির ৬ অক্টোবর নির্বাচন অনুষ্ঠানে কোনো বাধা নেই।

রিটে আবেদন থেকে জানা যায়, ১৫টি ক্লাব হচ্ছে এক্সিউম ক্রিকেটার্স, ঢাকা ক্রিকেট একাডেমি, পূর্বাচল স্পোর্টিং ক্লাব, নবাবগঞ্জ ক্রিকেট কোচিং একাডেমি, ওল্ড ঢাকা ক্রিকেটার্স, প্যাসিফিক ক্রিকেট একাডেমি, স্যাফায়ার স্পোর্টিং ক্লাব, মোহাম্মদপুর ক্রিকেট ক্লাব, গুলশান ক্রিকেট ক্লাব, ভাইকিংস ক্রিকেট একাডেমি, নাখালপাড়া ক্রিকেটার্স, বনানী ক্রিকেট ক্লাব, মাহাখালী ক্রিকেট একাডেমি, ধানমন্ডি ক্রিকেট ক্লাব ও আলফা স্পোটিং ক্লাব।

এসব ক্লাবের তৃতীয় বিভাগ বাছাই পার হওয়ার প্রক্রিয়া স্বচ্ছ ছিল না বলে দুদকের আবেদনে এসেছে। বিষয়টি নিয়ে প্রকাশ্য অনুসন্ধানের সুপারিশ করেছে দুদক। বিসিবির নির্বাচন কমিশন ২৩ সেপ্টেম্বর প্রকাশিত খসড়া ভোটার তালিকায় বিতর্কিত ১৫টি ক্লাবকে রাখেনি। তবে নির্বাচন কমিশনের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিলের সুযোগ ছিল ক্লাবগুলোর। সেসব আপিল গ্রহণ ও নিষ্পত্তি করে ২৬ সেপ্টেম্বর প্রকাশিত চূড়ান্ত ভোটার তালিকায় ১৫টি ক্লাবের প্রতিনিধিদের নাম রাখে বিসিবির নির্বাচন কমিশন।

Comments

0 total

Be the first to comment.

সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে হাইকোর্টের চার বিচারপতির বিষয়ে তদন্ত চলছে Prothomalo | বাংলাদেশ

সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে হাইকোর্টের চার বিচারপতির বিষয়ে তদন্ত চলছে

অভিযোগের পরিপ্রেক্ষিতে বিচারকাজ থেকে বিরত রাখা হাইকোর্ট বিভাগের ১২ বিচারপতির মধ্যে ৪ বিচারপতির বিষয়ে...

Sep 13, 2025
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর সঙ্গে মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্সের বৈঠক Prothomalo | বাংলাদেশ

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর সঙ্গে মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্সের বৈঠক

বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জ্যাকবসন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য...

Sep 12, 2025
দুর্গাপূজা যাতে শান্তিপূর্ণ না হতে পারে, সে জন্যই খাগড়াছড়ির ঘটনা: স্বরাষ্ট্র উপদেষ্টা Prothomalo | বাংলাদেশ

দুর্গাপূজা যাতে শান্তিপূর্ণ না হতে পারে, সে জন্যই খাগড়াছড়ির ঘটনা: স্বরাষ্ট্র উপদেষ্টা

শারদীয় দুর্গাপূজা যেন শান্তিপূর্ণভাবে না হতে পারে, সে জন্যই খাগড়াছড়িতে ‘সহিংস ঘটনা ঘটানো’ হয়েছে বলে...

Oct 01, 2025

More from this User

View all posts by admin