গুজব প্রতিরোধে সাইবার নিরাপত্তা এজেন্সির বিশেষ সেলের কার্যক্রম শুরু

গুজব প্রতিরোধে সাইবার নিরাপত্তা এজেন্সির বিশেষ সেলের কার্যক্রম শুরু

ভুয়া তথ্য, বিভ্রান্তিকর কনটেন্ট ও গুজব প্রতিরোধে আগামী জাতীয় নির্বাচন পর্যন্ত একটি বিশেষ সেল গঠন করেছে জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সি (এনসিএসএ)। এ সেল সার্বক্ষণিকভাবে অনলাইন ও সামাজিক যোগাযোগমাধ্যম পর্যবেক্ষণ, তথ্য যাচাই-বাছাই এবং সত্যতা নিশ্চিতকরণের কাজ করবে।

মঙ্গলবার (১১ নভেম্বর) ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মুহাম্মদ জসীম উদ্দীন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, এ লক্ষ্যে এনসিএসএ প্রধান উপদেষ্টার প্রেস উইং, প্রেস ইনফরমেশন বাংলাদেশ (পিআইবি), বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস), বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) এবং আইনশৃঙ্খলা বাহিনীগুলোর সঙ্গে সমন্বয় করে কাজ করবে।

তিনি জানান, এনসিএসএ সাধারণ জনগণকে আহ্বান জানিয়েছে—কোনও তথ্য বা কনটেন্ট সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করার আগে অবশ্যই তার উৎস যাচাই করতে। পাশাপাশি সন্দেহজনক, উসকানিমূলক বা দেশবিরোধী কনটেন্ট দেখলে তাৎক্ষণিকভাবে এনসিএসএ-কে অবহিত করার অনুরোধ করা হয়েছে।

দেশের সাইবার স্পেইসকে নিরাপদ রাখা আমাদের সবার দায়িত্ব। দেশবিরোধী চক্রের ফাঁদে পড়ে ভুল বা ভুয়া তথ্য, ফটো কার্ড এবং ভিডিও প্রচার থেকে বিরত থাকার পাশাপাশি অন্যদেরও সচেতন করতে এনসিএসএ সকলকে অনুরোধ করেছে।

সাইবার অপরাধ প্রতিরোধে জনগণের দ্রুত সহায়তার জন্য এনসিএসএ ২৪/৭ হেল্পলাইন সেবা চালু রয়েছে। নাগরিকদের অভিযোগ গ্রহণের জন্য চারটি পৃথক ই-মেইল ঠিকানা খোলা হয়েছে—

১. [email protected] – অনলাইন জুয়া সংক্রান্ত অভিযোগের জন্য।২. [email protected] – ভুয়া তথ্য, গুজব বা মিসইনফরমেশন/ডিসইনফরমেশন সংক্রান্ত অভিযোগের জন্য।৩. r[email protected] – ফেইক প্রোফাইল, অশ্লীল বা ক্ষতিকর কনটেন্ট ও অনলাইন হয়রানি সংক্রান্ত অভিযোগের জন্য।৪. [email protected] – গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামো (সিআইআই) প্রতিষ্ঠানসমূহে সাইবার হামলা সংক্রান্ত অভিযোগের জন্য।

তিনি বলেন, এনসিএসএ নাগরিকদের সহযোগিতা কামনা করছে, যাতে সবাই মিলে দেশের ডিজিটাল পরিসরকে নিরাপদ ও দায়িত্বশীলভাবে ব্যবহারে ভূমিকা রাখতে পারেন।

Comments

0 total

Be the first to comment.

জুলাইয়ের মামলা থেকে বাঁচানোর কথা বলে চাঁদাবাজি, ৩ সমন্বয়ক কারাগারে BanglaTribune | অন্যান্য

জুলাইয়ের মামলা থেকে বাঁচানোর কথা বলে চাঁদাবাজি, ৩ সমন্বয়ক কারাগারে

জুলাই আন্দোলনের মামলা থেকে অব্যাহতির ব্যবস্থা করে দেওয়ার কথা বলে ১০ লাখ টাকা চাঁদা দাবি এবং সাড়ে পাঁ...

Sep 12, 2025

More from this User

View all posts by admin