গভীর সাগরে মাছ ধরা নৌকা-ট্রলার যেতে মানা

গভীর সাগরে মাছ ধরা নৌকা-ট্রলার যেতে মানা

ঢাকা: বঙ্গোপসাগরের লঘুচাপটি সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এটি আরও ঘনীভূত হতে পারে।

মঙ্গলবার (২১ অক্টোবর) এক পূর্বাভাসে এমন নির্দেশনা দিয়েছে আবহাওয়া অফিস।  

আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান জানিয়েছেন, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় সৃষ্ট লঘুচাপটি আজ সকাল ৯টায় সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়ে একই এলাকায় অবস্থান করছিল। এটি আরও পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হতে পারে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গভীর সাগরে বিচরণ না করতে বলা হয়েছে।  

ইইউডি/আরআইএস

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin