কাভার্ডভ্যান-অটোরিকশা সংঘর্ষে ব্যবসায়ী নিহত

কাভার্ডভ্যান-অটোরিকশা সংঘর্ষে ব্যবসায়ী নিহত

চট্টগ্রাম: রাউজান উপজেলায় গহিরা ইউনিয়নে কাভার্ডভ্যান ও সিএনজি অটোরিকশার সংঘর্ষে নামিজ উদ্দিন (৪৪) নামে এক ব্যবাসয়ী নিহত ও ২ জন গুরুতর আহত হয়েছেন।  

মঙ্গলবার (২১ অক্টোবর) সকালে আতুরনির ঘাটা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত নাজিম উদ্দিন, একই উপজেলার চিকদাইর ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ডের রমজান আলী তালুকদার বাড়ির ইদ্রিস মিয়ার ছেলে। তিনি পেশায় সবজি বিক্রেতা।

স্থানীয়রা জানান, চট্টগ্রাম শহরের দিকে যাওয়া একটি কাভার্ডভ্যানের সঙ্গে গহিরামুখী সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলে ব্যবসায়ী নাজিমের মৃত্যু হয়। গাড়ি থাকা আহত আরও ৩ জনকে উদ্ধার করে প্রথমে গহিরা জে কে মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।  

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূইয়া জানান, সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। মরদেহ উদ্ধার করে  ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজের (চমেক) মর্গে পাঠানো হয়েছে। এছাড়া সিএনজি অটোরিকশার তিন যাত্রী আহত হয়েছেন। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।  

এমআই/পিডি/টিসি

Comments

0 total

Be the first to comment.

চবির প্রাক্তনদের প্রাণের মেলা Banglanews24 | চট্টগ্রাম প্রতিদিন

চবির প্রাক্তনদের প্রাণের মেলা

চট্টগ্রাম: কয়েক দশক আগে কিংবা মাত্র কয়েক বছর আগে—যে সময়েই হোক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শি...

Sep 12, 2025
কেএনএফের পোশাক তৈরি: ইউপিডিএফ নেতা সুইপ্রুর ৮ দিনের রিমান্ড Banglanews24 | চট্টগ্রাম প্রতিদিন

কেএনএফের পোশাক তৈরি: ইউপিডিএফ নেতা সুইপ্রুর ৮ দিনের রিমান্ড

চট্টগ্রাম নগরের পাহাড়তলী থানার সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) প...

Sep 23, 2025

More from this User

View all posts by admin