বিএনপি নেতার মৃত্যুতে তারেক রহমানের শোক

বিএনপি নেতার মৃত্যুতে তারেক রহমানের শোক

টাঙ্গাইল জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি হামিদুল হক মোহনের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।  

মঙ্গলবার (২১ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে (ফেসবুক) নিজের ভেরিফায়েড পেজে দেওয়া এক পোস্টে তিনি এ শোক জানান।

তারেক রহমান লিখেছেন, টাঙ্গাইল জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি হামিদুল হক মোহন সোমবার টাঙ্গাইল সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন)। তিনি একজন দেশপ্রেমিক ও জনপ্রিয় রাজনীতিক ছিলেন। সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের নীতি ও আদর্শ এবং বাংলাদেশি জাতীয়তাবাদী দর্শনে তিনি গভীরভাবে বিশ্বাসী ছিলেন।

তিনি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে সব আন্দোলন-সংগ্রামে হামিদুল হক মোহন সক্রিয়ভাবে অংশ নিয়েছিলেন। তিনি ছিলেন উদার, সজ্জন ও বিনয়ী মানুষ। তার মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত।

এসবিডব্লিউ/এএটি

Comments

0 total

Be the first to comment.

ইসরায়েলি বসতি বাড়ানোর পরিকল্পনার বিরুদ্ধে চাপ তৈরি করতে হবে: তারেক রহমান Banglanews24 | রাজনীতি

ইসরায়েলি বসতি বাড়ানোর পরিকল্পনার বিরুদ্ধে চাপ তৈরি করতে হবে: তারেক রহমান

ফিলিস্তিনের পশ্চিম তীরে দখলদার ইসরায়েলের বসতি সম্প্রসারণ পরিকল্পনার কড়া সমালোচনা করে বিএনপির ভারপ্রা...

Sep 12, 2025

More from this User

View all posts by admin