পর্নোগ্রাফির মামলা: ২ আসামি রিমান্ডে

পর্নোগ্রাফির মামলা: ২ আসামি রিমান্ডে

নিষিদ্ধ পর্নোগ্রাফি তৈরি করে অনলাইনে ছড়িয়ে দেওয়ার অভিযোগে পর্নোগ্রাফি আইনে রাজধানীর পল্টন থানার মামলায় মোহাম্মদ আজিম (২৮) ও বৃষ্টিকে (২৮) ৫ দিন রিমান্ডে রেখে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত।

পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার (২১ অক্টোবর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানার আদালত এ আদেশ দেন। 

রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন জানান, আজ (মঙ্গলবার) তাদের আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির উপ-পুলিশ পরিদর্শক মিজানুর রহমান। রাষ্ট্রপক্ষ রিমান্ডের পক্ষে শুনানি করেন। শুনানি নিয়ে বিচারক ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন। 

সিআইডির পুলিশ পরিদর্শক মামলার বাদী শামীম হোসেন পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা করেন। 

মামলার অভিযোগে বলা হয়েছে, এ মাসের ১৭ তারিখে ডিসেন্ট নামে এক গণমাধ্যমে সংবাদ হয়, ‘পুলিশের চোখ ফাঁকি দিয়ে বাংলাদেশি যুগল যেভাবে আন্তর্জাতিক পর্ন তারকা’। সেখানে দেখা যায় একটি চক্র বাংলাদেশে নিষিদ্ধ পর্নোগ্রাফি উৎপাদন করে সেগুলো অনলাইনে বিভিন্ন পর্ণ সাইটে আপলোড করে ও বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করে সাধারণ ছেলে মেয়েদের যৌনক্রিয়া ও পর্নোগ্রাফি উৎপাদনে আকৃষ্ট করছে। আসামিদের সৃষ্টি করা অ্যাকাউন্ট থেকে তাদের তৈরি করা শতাধিক পর্নোগ্রাফি ভিডিও আপলোড করা হয়েছে। সংবাদটি পর্যালোচনা করে ইন্টারনেট ও সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে তথ্য সংগ্রহ করে মুহাম্মদ আজিম ও বৃষ্টিকে সনাক্ত করতে সক্ষম হন মামলার বাদী। 

তিনি আরও উল্লেখ করেন, আসামিদের ফেসবুক, ইনস্ট্রাগ্রাম ও টেলিগ্রাম আইডি পর্যালোচনা করে দেখা যায়, তারা অন্যান্য সহযোগিদের মাধ্যমে বাংলাদেশে নিষিদ্ধ পর্নোগ্রাফি তৈরি করে সেগুলো অনলাইনে বিভিন্ন পর্ণ ওয়েবসাইটে আপলোড করে এবং একইসঙ্গে সাধারণ ছেলে মেয়েদের ফেসবুক, ইনস্টাগ্রাম ও টেলিগ্রামের মাধ্যমে পর্ণোগ্রাফি তৈরিতে আহ্বান জানান। 

রিমান্ড আবেদনে বলা হয়েছে, আসামিদের জিজ্ঞাসাবাদে অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাচ্ছে। ঘটনার সঙ্গে আসামিদের সম্পৃক্ততা আছে ও আসামিদের কাছ থেকে আরও তথ্য ও প্রমাণ সংগ্রহ করা যাবে। এসবের সঙ্গে জড়িত অন্যান্য এজাহারনামীয় ও পলাতক আসামিদের নাম, ঠিকানা ও অন্যান্য তথ্য সংগ্রহ করে তাদের গ্রেফতার করে আইনের আওতায় আনা যাবে। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে ৭ দিনের পুলিশ রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা একান্ত প্রয়োজন। 

গত ২০ নভেম্বর দুপুর সাড়ে ১২টায় আজিম ও বৃষ্টিকে বান্দরবান জেলার সদর থানাধীন হাজীপাড়া, রায়াংছড়ি বাসস্ট্যান্ড এলাকা থেকে গ্রেফতার করা হয়।

Comments

0 total

Be the first to comment.

জুলাইয়ের মামলা থেকে বাঁচানোর কথা বলে চাঁদাবাজি, ৩ সমন্বয়ক কারাগারে BanglaTribune | অন্যান্য

জুলাইয়ের মামলা থেকে বাঁচানোর কথা বলে চাঁদাবাজি, ৩ সমন্বয়ক কারাগারে

জুলাই আন্দোলনের মামলা থেকে অব্যাহতির ব্যবস্থা করে দেওয়ার কথা বলে ১০ লাখ টাকা চাঁদা দাবি এবং সাড়ে পাঁ...

Sep 12, 2025

More from this User

View all posts by admin