হাইকোর্টের নির্দেশে স্বস্তিতে নচিকেতা

হাইকোর্টের নির্দেশে স্বস্তিতে নচিকেতা

ভারতের পশ্চিমবঙ্গের জনপ্রিয় গায়ক নচিকেতা চক্রবর্তীর বিরুদ্ধে ধর্মীয় ভাবাবেগে আঘাত করার কোনও প্রমাণ মেলেনি। তার বিরুদ্ধে দায়ের হওয়া মামলা খারিজ করে দিয়েছে কলকাতা হাইকোর্টে।

নচিকেতা র বিরুদ্ধে ধর্মীয় আঘাতের অভিযোগে বিশ্ব হিন্দু পরিষদের পক্ষ থেকে মামলা করেছিলেন অনির্বাণ ভট্টাচার্য। কিন্তু শনিবার বিচারপতি অজয়কুমার গুপ্ত নির্দেশে তা খারিজ হয়ে গেল।  

জানা গেছে, একটি লাইভ শোতে রামকে নিয়ে নামে তির্যক মন্তব্য করেছিলেন বলে অভিযোগ ওঠে নচিকেতা চক্রবর্তীর বিরুদ্ধে। তা হিন্দুদের ধর্মীয় ভাবাবেগে আঘাত করার শামিল। এ নিয়ে শ্যামপুকুর থানার তার বিরুদ্ধে মামলা দায়ের হয়েছিল। বিষয়টি গড়ায় আদালত পর্যন্তও। কিন্তু তথ্য প্রমাণের অভাবে সেই মামলা খারিজ করে দিয়েছে কলকাতা হাইকোর্ট।

বিচারপতি অজয় কুমার গুপ্ত জানিয়েছেন, অভিযোগ গুরুতর হলেও তার কোনও প্রমাণ মেলেনি, শুধুমাত্র সামাজিকমাধ্যমের ক্লিপিংসের ভিত্তিতে অভিযোগ দায়ের করা হয়েছে। সেখানে কোনও তারিখ বা স্থানের কোনও উল্লেখ নেই।

পাশাপাশি, অভিযোগ অনুযায়ী গায়কের ওই মন্তব্যের প্রেক্ষিতে কোনও হিংসার ঘটনাও পুলিশি রিপোর্টে উল্লেখ নেই। অর্থাৎ উস্কানি বলে প্রমাণ করা যাচ্ছে না। তাই এই অভিযোগ আদালত গ্রাহ্য অপরাধ হিসাবে গণ্য হতে পারে না। আর এসব তথ্য প্রমাণের অভাবেই গায়কের বিরুদ্ধে দায়ের হওয়া মামলাটি খারিজ করে দিয়েছে হাইকোর্ট। এই রায়ে নিঃসন্দেহে স্বস্তিতে নচিকেতা চক্রবর্তী।  

এই গায়কের অনুরাগীদের একাংশের মত, গায়ককে কালিমালিপ্ত করতে এ ধরণের পদক্ষেপ বিশ্ব হিন্দু পরিষদের। কারও কারও মত, এটা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। কিন্তু আদালত তাদের উপযুক্ত জবাব দিয়েছে।

এনএটি 

Comments

0 total

Be the first to comment.

যে কারণে ক্ষমা চাইলেন পপি Banglanews24 | বিনোদন

যে কারণে ক্ষমা চাইলেন পপি

প্রায় পাঁচ বছর আড়ালে ছিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রনায়িকা সাদিকা পারভীন পপি। আর তার...

Sep 13, 2025

More from this User

View all posts by admin